Saturday, July 18, 2026
HomeScroll'ডিম থেরাপি' প্রসঙ্গে এটা কী বললেন শান্তনু ঠাকুর!
Shantanu Thakur

‘ডিম থেরাপি’ প্রসঙ্গে এটা কী বললেন শান্তনু ঠাকুর!

প্রাক্তন মুখ্যমন্ত্রী হলে নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন হতেই পারে, মমতার নিরাপত্তা প্রসঙ্গে জানালেন শান্তনু ঠাকুর

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার বনগাঁর (Bongaon) নীলদর্পণ ভবনে আয়োজিত জনকল্যাণ শিবির পরিদর্শন করেলেন উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন সরকারি পরিষেবার খোঁজখবর নেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে নিজের মতামত জানান তিনি।

ডিম থেরাপি প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে এটি একটি “উপযোগী থেরাপি”। তাঁর কথায়, “সম্মান যাবে, পার্সন হবে, মারও খাবে না।” মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিরাপত্তা কমানো প্রসঙ্গে শান্তনু বলেছেন, এ বিষয়ে তাঁর বিশেষ কিছু বলার নেই। তাঁর বক্তব্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী হলে নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন হতেই পারে।

আরও খবর : ডায়মন্ড হারবারের প্রাক্তন অ্যাডিশনাল এসপির বিরুদ্ধে এবার এফআইআর! কারণ কী?

হকার উচ্ছেদ (Hawker Eviction) ইস্যুতে শান্তনু ঠাকুর বলেন, উন্নয়নের স্বার্থে পরিকল্পিত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি মত দেন, হকারদের পুনর্বাসন ও বিকল্প ব্যবস্থার বিষয়টি নিয়ে রাজ্য সরকারের আলাদা পরিকল্পনা করা উচিত। রাজ্য সরকারের জনকল্যাণ শিবির সম্পর্কে তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন এবং পরিষেবা পাচ্ছেন।

মতুয়া গোসাইদের ভাতার দাবি নিয়ে তিনি জানান, বিষয়টি বিধানসভায় উত্থাপনের জন্য মতুয়া সম্প্রদায়ের বিধায়কদের কাছে আবেদন জানানো হবে। আর্থিকভাবে পিছিয়ে থাকা মতুয়া গোসাইদের জন্য ভাতা চালুর বিষয়টি রাজ্য সরকারের বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও তিনি জানান, মুর্শিদাবাদ থেকে টাকি পর্যন্ত ভারতমালা প্রকল্পের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, বনগাঁ–বাগদা রেললাইন প্রকল্প নিয়েও আশাবাদী তিনি। শান্তনু ঠাকুরের দাবি, বিষয়টি নিয়ে তাঁর অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে আলোচনা হয়েছে এবং শীঘ্রই কাজ শুরু হতে পারে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot