Tuesday, March 24, 2026
HomeScrollবর্ষবরণের রাতে কড়া পুলিশি পাহাড়া, শহর জুড়ে গ্রেফতার ক'জন?

বর্ষবরণের রাতে কড়া পুলিশি পাহাড়া, শহর জুড়ে গ্রেফতার ক’জন?

কলকাতা: বর্ষবরণের রাতে (New Year’s Eve) শহরজুড়ে কড়া পাহাড়া ছিল কলকাতা পুলিশের। কলকাতাবাসীর আনন্দের মরসুমে আনন্দ জিইয়ে রাখতে সজাগ দৃষ্টি রাখেন তাঁরা। অন্যান্য বছরের মতো এবছরও পুলিশি ঘেরাটোপ ছিল নজরকাড়া। বর্ষবরণের রাতে যারা আইন মেনে চলেননি তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে কলকাতা পুলিশ।

সূত্রের খবর, এবছর মোট ৪৩৬ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বাজি বাজেয়াপ্ত হয়েছে মোট ৯ কেজি। মদ ৩৮.৬ লিটার। ট্রাফিক নিয়মাবলী না মানার কারণে ১৬২৬ জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন :

জানা গিয়েছে, বাইকে একাধিক ব্যক্তির চড়ার ফলে ২৮২ জনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিনা হেলমেটে গাড়ি চালানোর আটক হয়েছেন ৬০০ জন। ফাইনও হয়েছে বেশ কয়েকজনকে। প্রশাসন সূত্রে খবর, এদিন বেপরোয়া গাড়ি চালানোর জন্য ২৩৭ জনকে, মদ খেয়ে গাড়ি চালানোর জন্য ২১৪ জনকে অন্যান্য আইন ভাঙার জন্য ২৯৩ জনকে ফাইন করা হয়েছে।

বর্ষবরণের রাতে প্রায় সাড়ে চার হাজার পুলিশ রাস্তায় ছিল। শহরের ৫০টি জায়গায় চলেছে নাকা তল্লাশি। শুধু পার্ক স্ট্রিটেই ছিল ১০টি ওয়াচ টাওয়ার। নানান ক্ষেত্রে নজরদারি চালানোর জন্য ছিল কলকাতা পুলিশের একটি টিম। আজেসি বোস, স্ট্যা্দন্ড রোড, রেড রোড, এসপ্ল্যানেড ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ, দ্বিতীয় হুগলি সেতু, জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা তারামণ্ডল, আলিপুর চিড়িয়াখানার সামনের রাস্তা, কালীঘাট মন্দির, ঠনঠনিয়া কালীবাড়ি, নিউ মার্কেট, মিলেনিয়াম পার্ক, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোডে মোতায়েন ছিল পুলিশ। এই জায়গাগুলি থেকেই নিয়ন্ত্রণ চলছিল যান চলাচলের।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot