Saturday, March 14, 2026
HomeScroll‘টাকা চাওয়া বরদাস্ত নয়’, দলীয় নেতাদের কড়া বার্তা মমতার

‘টাকা চাওয়া বরদাস্ত নয়’, দলীয় নেতাদের কড়া বার্তা মমতার

কলকাতা: ‘টাকা চাওয়া বরদাস্ত নয়’: শিল্প-বৈঠক থেকে দলীয় নেতাদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ নিয়ে অভিযোগ পেলে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী। সোমবার নবান্ন সভাঘরে শিল্প সংক্রান্ত বৈঠকে মুখ্যমন্ত্রীর (Industry Related Meeting Mamata ) স্পষ্ট বার্তা, রাজ্যে শিল্প-সম্ভাবনার সামনে কোনও বাধা বরদাস্ত করা হবে না। কোনও নেতা বাঁধা দিলে সরাসরি নেত্রীকে জানাতে বললেন। সরকারি দফতরে যাঁরা ‘টাকা চান’, তাঁদের উদ্দেশেও দিলেন বার্তা মুখ্যমন্ত্রী।

সোমবার শিল্প নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক থেকেই ‘টাকা তোলা’ নিয়ে দলকে সতর্ক করলেন। দলের নেতাদের টাকা তোলা নিয়ে অভিযোগ উঠেছে। এদিনের বৈঠকে থেকে মমতা বলেন, শিল্পপতিদের বলব কেউ টাকা চাইলে দেবেন না। আর হঠাৎ করে ৫০০ জনকে ছাঁটাই করে দেবেন- সেটাও চলবে না। দু তরফে বসে কথা বলে আলোচনা করে সমাধান করতে হবে। ট্রেড ইউনিয়নের উদ্দেশ্যে মমতা বলেন, ব্যক্তিগত চাহিদার জন্য কিছু করবেন না। বাড়াবাড়ি করবেন না। দরকারি কোনও বিষয় হলে সরাসরি কথা বলে বিষয়টা মেটাতে হবে। স্থানীয় কোনও নেতা বলল, না না হবে না, (সে ক্ষেত্রে) আমাদের কাছে অভিযোগ করুন।

আরও পড়ুন: তৃণমূলের ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দুর্গাপুরের আইএনটিটিইউসি সভাপতিকে আমি বদলাব। হলদিয়াতেও বদলাব। নাইট টাইমে ওয়াচ টাওয়ার বাড়াতে হবে। সিসিটিভি গুলো যেন ঠিক থাকে। নজর বাড়াতে হবে। ছটা বড় ইকোনমিক করিডর তৈরি হবে। জমি পড়ে আছে। দখল হয়ে যাচ্ছে। আগামী তিন দিনের মধ্যে আমাদের দেখাতে হবে কোন কোন জমি পড়ে রয়েছে। দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির দায়িত্ব কোনও জমি ব্যবহার হচ্ছে না, দখল হয়ে যাচ্ছে। সাত দিনের মধ্যে পাঠাতে হবে। নাহলে ওই দফতরে থাকার কোনও অধিকার নেই।

 দেখুন ভিডিও 

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel