Wednesday, April 1, 2026
HomeScrollশুধুমাত্র কলকাতাতেই ট্রাইবুনালের দফতর, ঘরে বসেই অনলাইনে করা যাবে আবেদন
Election Commission

শুধুমাত্র কলকাতাতেই ট্রাইবুনালের দফতর, ঘরে বসেই অনলাইনে করা যাবে আবেদন

ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান

কলকাতা: শুধুমাত্র কলকাতাতেই ট্রাইবুনালের দফতর, দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউটে ট্রাইবুনাল বসবে।
সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী এখানেই ১৯ জন বিচারপতি থাকবেন। জেলাশাসকের দফতর থেকে অনলাইনে তথ্য পাঠিয়ে দেওয়া হবে। বিচারপ্রক্রিয়ার জন্য আর কাউকেই ছুটে আসতে হবে না মহানগরে। ঘরে বসেই অনলাইনে আবেদন করে নিজের সমস্যার সমাধান করতে পারবেন সাধারণ মানুষ।
নির্বাচন কমিশনের (Election Commission) তরফে জানানো হয়েছে, যেসব ভোটারের নাম অতিরিক্ত তালিকায় ওঠেনি বা বাদ পড়েছে, তাঁদের জন্য পুরো প্রক্রিয়াটাই রাখা হয়েছে ডিজিটাল মাধ্যমে।

কমিশনের ওয়েবসাইট কিংবা ইসিআইনেট মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজেই আবেদন জানানো যাবে। শুনানির সময়ে কোনও নথির প্রয়োজন হলে তা সরাসরি কলকাতায় জমা দিতে হবে না। সংশ্লিষ্ট জেলার জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরে নথি জমা দিলেই চলবে। সেখান থেকেই তা ট্রাইবুনালে পাঠানো হবে। আপাতত এই ব্যবস্থাই কার্যকর থাকবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: রামনবমীর মিছিলে ‘বিমান বসু’ হাতে ধরানো হল গদা! সোশ্যাল মিডিয়ায় বিকৃত পোস্ট! 

কলকাতার জোকায় অবস্থিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউটে বসবে এই ট্রাইবুনাল। মোট ১৯ জন বিচারপতি সেখানে দায়িত্ব পালন করবেন। তবে বিবেচনাধীন ভোটারদের শুনানি কবে থেকে শুরু হবে, তা এখনও নির্দিষ্ট হয়নি। পুরো প্রক্রিয়ার কার্যপদ্ধতি নির্ধারণ করবে কলকাতা হাইকোর্ট।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot