HomeBig newsইডি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের

ইডি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের

কলকাতা: ইডি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। প্রাথমিক নিয়োগ দুর্নীতির (Primary Recruitment Scam Case) ইডির মামলায় ১০ লক্ষ টাকার বন্ডে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সোমবার নিম্ন আদালত সুপ্রিম কোর্টের জামিন নির্দেশ কার্যকর করল। ইডি মামলায় জামিন পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না পার্থ। কারণ সিবিআই মামলায় নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়। এদিন শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন পার্থ। তাঁকে ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালে।

আরও পড়ুন: অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে ২৩ জুলাই গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। নানা জটিলতার কারণে বার বার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যাচ্ছিল। অবশেষে সুপ্রিম কোর্ট (Supreme Court) একাধিক শর্ত দিয়ে গত ১৩ ডিসেম্বর জামিন মঞ্জুর করেছিল। সুপ্রিম কোর্ট জানায়, গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে চার্জ গঠন করতে হবে। যে সমস্ত সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা রয়েছে, তাঁদের বয়ান রেকর্ড করতে হবে। সমস্ত তথ্য জোগাড়ের পর কার্যকর হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের নির্দেশ। শর্ত পূরণ হলেই জামিনের নির্দেশ কার্যকর হওয়ার কথা ছিল। শীর্ষ আদালতের নির্দেশ মত চার্জগঠনের প্রক্রিয়া পর সমস্ত সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়। অবশেষে এদিন নিম্ন আদালত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে।

অন্য খবর দেখুন 

[youtube-feed feed=1]
Read More

Latest News