HomeScroll২০২৭-এই ভারতে আসতে পারে দেশীয় ডেঙ্গুর টিকা! এক ডোজেই চার ধরনের ভাইরাসের...
Dengue Vaccine

২০২৭-এই ভারতে আসতে পারে দেশীয় ডেঙ্গুর টিকা! এক ডোজেই চার ধরনের ভাইরাসের বিরুদ্ধে লড়াই

আইসিএমআর-এর তৈরি ‘ডেঙ্গিঅল’-এর তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, সব ঠিক থাকলে ২০২৭ সালে মিলতে পারে ভারতের নিজস্ব ডেঙ্গু প্রতিষেধক

ওয়েব ডেস্ক : ডেঙ্গু (Dengue) মোকাবিলায় বড় পদক্ষেপ ভারতের। দেশেই তৈরি ডেঙ্গুর টিকা ‘ডেঙ্গিঅল’ (DengiAll) আগামী বছর বাজারে আসতে পারে বলে আশা প্রকাশ করেছে আইসিএমআর। আইসিএমআর (ICMR)-এর মহাপরিচালক রাজীব বহল জানিয়েছেন, তৃতীয় পর্যায়ের পরীক্ষায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের পর্যবেক্ষণ চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের শেষের দিকে পরীক্ষার ফলাফল বিশ্লেষণের পর টিকা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতে পারে।

‘ডেঙ্গিঅল’(DengiAll) তৈরি করছে প্যানাসিয়া বায়োটেক এবং আইসিএমআর-এর সহযোগিতায় এটি ভারতের নিজস্ব ডেঙ্গু টিকা হিসেবে পরীক্ষা করা হচ্ছে। টিকাটি ডেঙ্গু ভাইরাসের চারটি ধরন—ডেন-১, ডেন-২, ডেন-৩ এবং ডেন-৪—এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে তৈরি। এটি এক ডোজের টিকা হিসেবে পরীক্ষাধীন।

আরও খবর :  দিল্লি থেকে কর্ণপ্রয়াগ মাত্র ৫-৬ ঘণ্টা! উত্তরাখণ্ডে রেলপথে বড় বদলের পথে চারধাম যাত্রা

এই টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষা ২০২৪ সালের অগস্টে শুরু হয়। আইসিএমআর (ICMR)-এর তথ্য অনুযায়ী, ১৯টি কেন্দ্রে ১০ হাজার ৩৩৫ জন সুস্থ প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবককে নিয়ে এই পরীক্ষা শুরু হয়েছিল। পরে পরীক্ষাটি একাধিক কেন্দ্রে পরিচালিত হয়েছে এবং গবেষকদের মূল লক্ষ্য টিকার নিরাপত্তা, রোগ প্রতিরোধ ক্ষমতা ও কার্যকারিতা যাচাই করা।

তবে ২০২৭ সালে টিকা বাজারে আসবে তবে এখনই তা নিশ্চিত নয়। তৃতীয় পর্যায়ের পরীক্ষার ফলাফল, তার পর নিরাপত্তা ও কার্যকারিতা সংক্রান্ত তথ্যের মূল্যায়ন এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন—সবকটি ধাপ পেরোতে হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News