Monday, June 29, 2026
HomeScrollরবিবার আংশিক মেট্রো পরিষেবা ব্লু লাইনে, কোন কোন স্টেশনে বন্ধ থাকবে মেট্রো...
Kolkata metro

রবিবার আংশিক মেট্রো পরিষেবা ব্লু লাইনে, কোন কোন স্টেশনে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা?

কী জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ?

ওয়েব ডেস্ক : রবিবার মেট্রো যাত্রীদের জন্য বড়সড় ভোগান্তির আশঙ্কা। আগামী ১৭ মে ব্লু লাইনে (Blue Line) একাংশে সাময়িকভাবে বন্ধ থাকতে চলেছে মেট্রো পরিষেবা (Metro Service)। কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে জানানো হয়েছে, রবিবার শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন (Shahid Khudiram Metro Station) থেকে মহানায়ক উত্তম কুমার (Mahanayak Uttam Kumar Metro station) পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কবি সুভাষ মেট্রো স্টেশনে (Kavi Subhash metro station) চলছে সংস্কার ও পুনর্নির্মাণের কাজ চলছে। সেই কারণে শহিদ ক্ষুদিরাম স্টেশনে রেক রিভার্সাল ব্যবস্থার কাজ করা হবে। সেই কারণেই ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

আরও খবর : উচ্চমাধ্যমিকে প্রথম আদৃত পালকে ফোনে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, দেওয়া হবে সংবর্ধনা

তবে ওইদিন সম্পূর্ণ পরিষেবা বন্ধ থাকছে না। রবিবার দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত স্বাভাবিকভাবেই মেট্রো (Metro) চলবে। ফলে টালিগঞ্জের পর দক্ষিণমুখী যাত্রীদের সমস্যায় পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ওই দিন বেশিরভাগ অফিস ছুটি থাকার কারণে মেট্রোর ভিড় কমই থাকবে। ফলে নিত্যযাত্রীদের তেমন সমস্যা নাও হতে পারে। তবে ছুটির দিন অনেকে ঘুরতে যান। ফলে সেদিন অনেকে সমস্যায় পড়বেন।

এর পাশাপাশি মেট্রো (Metro) কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার অর্থাৎ ১৮ মে থেকে ফের স্বাভাবিক হয়ে যাবে ব্লু লাইনের পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত নিয়মমাফিক চলবে মেট্রো। এদিকে মেট্রো রবিবার মেট্রো বন্ধ থাকার কারণে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করেছে কর্তৃপক্ষ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO