Monday, June 29, 2026
HomeScrollবিধানসভায় শপথ নিয়েই 'বেসুরো' কুণাল!
Kunal Ghosh

বিধানসভায় শপথ নিয়েই ‘বেসুরো’ কুণাল!

তাপস-সজলকে দল ছাড়তে বাধ্য করা হয়েছিল, বিস্ফোরক কুণাল

কলকাতা: শপথ নিয়ে দলের বিরুদ্ধে বিস্ফোরক পোস্ট করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার বিধায়ক হিসেবে শপথ নিয়েই দলের বিরুদ্ধে কার্যত বিস্ফোরক পোস্ট করলেন। বিধানসভার লড়াইয়ে তাঁকে এগিয়ে দেওয়ার জন্য তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানালেও দলের কিছু ত্রুটিবিচ্যুতির কথাও ফেসবুকে পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “তাপস রায়কে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম, পারিনি, দুর্ভাগ্য। সজল পুরপিতাও বটে, উত্তর ও মধ্য কলকাতায় তাপস রায় (Tapas Roy) ও সজল ঘোষদের (Sajal Ghosh) বাধ্য করা হয়েছিল দল ছাড়তে।”

কুণাল ঘোষ ফেসবুক পোস্টে আরও লেখেন, ‘বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ। ধন্যবাদ মাননীয়া দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ধন্যবাদ বেলেঘাটা কেন্দ্রের নাগরিকদের।কুণাল ঘোষ লিখেছিলেন, “তাপস রায়কে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম, পারিনি, দুর্ভাগ্য। আজকের প্রোটেম স্পিকার তাপস রায় এবং বিজেপি নবনির্বাচিত বিধায়ক সজল ঘোষকে সেসময় তৃণমূল ছাড়তে বাধ্য করা হয়েছিল। পরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ব্যক্তিগতভাবে তাপস রায়কে ভাল বলায় আমাকে দল সাসপেন্ড করে। ঘটনাচক্রে আমি আজ তৃণমূলের বিধায়ক ও শপথবাক্য পাঠ করছি বিজেপির হয়ে জেতা তাপস রায়ের হাতে। পোস্টে সজল ঘোষকে নিয়ে তিনি লিখেছেন, ‘পুরপিতাও বটে। উত্তর ও মধ্য কলকাতায় তাপসদা, সজল ঘোষদের বাধ্য করা হয়েছিল দল ছাড়তে। দুজনকেই রাখার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলাম। আজ তারা বিধায়ক। আমি তৃণমূলের সৈনিকই আছি। লড়াই চলবে। তবে যার বা যাদের জন্যে তাপসদা, সজলরা, আরও অনেকে দল ছেড়েছে, দলের ক্ষতি হয়েছে, তারপরেও একইরকম হোয়াটসঅ্যাপ কাঁদুনি পলিটিক্স করে স্বজনপোষণ চলছে, সেটা খুবই আপত্তির এবং উদ্বেগের।এভাবে চললে কর্মীরা ধৈর্য হারাচ্ছেন। তৃণমূলকে চাঙ্গা করার লড়াইতে আত্মবিশ্লেষণটাও জরুরি। আমরা তৃণমূলের সৈনিকরা দলনেত্রীর নির্দেশে লড়ছি। জয় বাংলা।

আরও পড়ুন:উচ্চমাধ্যমিকে প্রথম আদৃত পালকে ফোনে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, দেওয়া হবে সংবর্ধনা

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO