Monday, March 23, 2026
HomeBig newsআরজি কর লিফট কাণ্ডে জনস্বার্থ মামলা! হাইকোর্টে কী দাবি করলেন আইনজীবী? দেখুন...
RG Kar Hospital Lift Accident

আরজি কর লিফট কাণ্ডে জনস্বার্থ মামলা! হাইকোর্টে কী দাবি করলেন আইনজীবী? দেখুন একনজরে

প্রশাসনের গাফিলতি নাকি অন্য কিছু? আদালতে কী জানালেন আবেদনকারী

কলকাতা: আরজি কর মেডিকেল কলেজের (RG Kar Medical College) মৃত্যু নিয়ে জনস্বার্থ মামলা (PIL) দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। গত ১৯ মার্চ খাস কলকাতার এই হাসপাতালে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু হয় (RG Kar Lift Incident)। আবেদনকারীর পক্ষে আইনজীবী ফিরোজ এডুলজি দাবি করেছেন, এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, বরং প্রশাসনের চরম গাফিলতির ফল। তাঁর অভিযোগ, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার মারাত্মক ত্রুটির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, এর আগেও আরজি কর মেডিকেল কলেজকে ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত রিট পিটিশন গ্রহণ করে এবং রাজ্য সরকারকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেয়। রাজ্য সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে, ৩১ অক্টোবর ২০২৪-এর মধ্যে আরজি করসহ বিভিন্ন সরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো উন্নত করা হবে। তবে আবেদনকারীর দাবি, সেই প্রতিশ্রুতি বাস্তবে পূরণ হয়নি, যার ফলেই ফের এমন ঘটনা ঘটল।

আরও পড়ুন: ‘যুবসাথী’র টাকা পেতে দেরি হচ্ছে কেন? আবেদনে ভুল নেই তো! যাচাই করুন এই উপায়ে

জনস্বার্থ মামলায় একাধিক গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে—

  • গত ২০ মার্চ টালা থানায় নথিভুক্ত এফআইআর-এর তদন্ত সিবিআই-এর হাতে তুলে দিতে হবে।
  • ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও আদালতে পেশ করতে হবে।
  • মৃতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
  • ন্যাশনাল টাস্ক ফোর্সের (NTF)-এর সুপারিশ এবং রাজ্য সরকারের নিজস্ব প্রতিশ্রুতি দ্রুত কার্যকর করার নির্দেশ দিতে হবে আদালতকে।
  • আবেদনকারীর বক্তব্য, আদালত যদি কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতেও এই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি হতে পারে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99