Thursday, May 7, 2026
HomeScrollগ্যাস নেই রান্না করব কীভাবে? তুমুল দাম্পত্য কলহ, পাঁচমাসের কন্যাকে নিয়ে ঘর...

গ্যাস নেই রান্না করব কীভাবে? তুমুল দাম্পত্য কলহ, পাঁচমাসের কন্যাকে নিয়ে ঘর ছাড়লেন গৃহবধূ

মধ্যপ্রাচ্যের সংঘাতে এবার ‘গৃহযুদ্ধ’  মধ্যবিত্তের হেঁশেলে

ওয়েবডেস্ক-  গ্যাস (Gas Crisis)  নেই রান্না করবেন কীভাবে? এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া। এই পাঁচ মাসের কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন গৃহবধূ।

মধ্যপ্রাচ্যে (Middle East)  অশান্ত। ইরান (Iran) -ইজরায়েল  (Isreal)  ও মার্কিন যুক্তরাষ্ট্রে (America)  যুদ্ধে গোটা বিশ্বের ঘুম উড়িয়ে দিয়েছে। যুদ্ধের প্রভাব এবার গৃহস্থ বাড়ির হেঁশেলে ঢুকে পড়েছে। কারণ জ্বালানি সঙ্কট। মিলছে না, গ্যাস। এই অবস্থায় উদ্বিগ্ন নয়া দিল্লি। ২২ মার্চ এই যুদ্ধ তেইশ দিকে পা রাখল। কিন্তু সেই যুদ্ধ সাত সমুদ্র তেরো নদীর পার করে রান্নাঘরে ঢুকে পড়েছে। ফলে মধ্যবিত্ত ঘরে এখন অশান্তি।

আরও পড়ুন-  জ্বালানি সঙ্কট আবহে মিলবে অর্ধেক ভর্তি গ্যাস সিলিন্ডার? মাথায় হাত গৃহস্থের? এবার কী হবে?

উত্তরপ্রদেশের (UttarPradesh) বারাবাঁকী (Barabanki)  এই ঘটনার জ্বলন্ত উদাহরণ। রাতের ডিউটি সেরে বাড়ি ফিরে স্ত্রী সুমন দেবীকে খাবার দিতে বলেন স্বামী অনিল।  সুমনের জবাব গ্যাস নেই তাই রান্না হয়নি। উনুন জ্বেলে সুমনকে রান্না করে দিতে বলেন অনিল। তিনি উনুনে রান্না করতে পারবেন না। গ্যাস আনলেই রেঁদে দেব। এই নিয়ে সুমন আর অনিলের মধ্যেই তুমুল অশান্তি। রাগে অভিমানে নিজের কন্যা সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান সুমন।  প্রাথমিক ভাবে অনিল ভেবেছিলেন রাগ পড়লেই বাড়ি ফিরে আসবেন স্ত্রী। কিন্তু সন্ধ্যা গড়িয়ে যায়, স্ত্রী বাড়ি ফিরে আসেননি, বাধ্য হয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন যুবক। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে সুমনকে ঘরে ফিরে আসতে অনুরোধ করেন তিনি। ভিডিওতে অনিল বলেন— “আমার অন্য়ায় হয়ে গিয়েছে। তুমি বাড়ি ফিরে এসো।”

অনিল-সুমনের এই অশান্তির ইজরায়েলের  প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই কাঠগড়ায় তুলেছেন পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজন।

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto