Sunday, June 21, 2026
HomeScrollভোট বড় বালাই! প্রচারে এসে হেঁশেলে ঢুকে রুটি বেলে দিলেন প্রার্থী
Trinamool Candidate Partha Hazari

ভোট বড় বালাই! প্রচারে এসে হেঁশেলে ঢুকে রুটি বেলে দিলেন প্রার্থী

দিদিভাইকে রুটি বেলতে দেখে আমার মনটা কেমন হয়ে গেল

ওয়েবডেস্ক- ইরান-ইজরায়েল- আমেরিকার যুদ্ধ অপরদিকে দেশের অপরপ্রান্তে বিধানসভা নির্বাচন। চলেছে জোরকদমে ভোটের প্রচার। ভোট বড় বালাই! এই কথা হলফ করে বলা যায়। যুদ্ধের আবহে গ্যাস সঙ্কটে গৃহস্থের হেঁশেলে অশান্তি। এবার এই অবস্থায় ত্রাতার ভূমিকায় এলেন এক নির্বাচনী প্রার্থী। ভোটে প্রচারে ‘নিজের দায়িত্ব’ বোঝাতে কসুর করছেন না কোনও প্রার্থী।

বীরভূমের দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপকুমার সাহা ভোটারের দাড়ি কামিয়ে দিয়েছেন। আরামবাগ মেডিক্যাল কলেজে হাসপাতালের প্রবেশপথে জমা জল পরিষ্কার করে দিয়েছেন সিপিএম প্রার্থী বীথিকা পণ্ডিত। এবার গ্যাসের আকালে এক ভোটারের রান্নাঘরে ঢুকে রুটি বেলে দিলেন এক তৃণমূল প্রার্থী।

প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি জনসংযোগ করতে গিয়ে এক গৃহস্থের হেঁশেলে ঢুকে পড়লেন বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026)  তৃণমূল প্রার্থী পার্থ হাজারি (Trinamool Candidate Partha Hazari) । গৃহকর্ত্রীর সঙ্গে প্রথমে কথা বলতে  বলতেই হেঁশেলে ঢুকে রুটিও বেলে দিলেন পুরশুড়ার পার্থ। রুটি বেলে বাইরে বেরিয়ে রান্নার গ্যাসের সমস্যা নিয়ে আঙুল তুললেন তিনি।

সিলিন্ডার সমস্যা নিয়ে মোদী সরকারকে নিশানা করলেন তিনি। নির্বাচনী প্রচারে রান্নার গ্যাসের অভাবকে ইস্যু করে হুগলির পুরশুড়ার তৃণমূল প্রার্থী বলেন, ”দেখুন, গ্যাস পাওয়া যাচ্ছে না। উনুন ধরিয়ে রুটি সেঁকতে হচ্ছে। আমি নিজে রান্না করে খাই। ওই দিদিভাইকে রুটি বেলতে দেখে আমার মনটা কেমন হয়ে গেল। আমি ভোট চাইতে গিয়ে রুটি বেলে দিয়ে এসেছি। ওঁর কাছ থেকে একটাই কথা শুনলাম, গ্যাসের অভাব।”

আরও পড়ুন-  বরানগরে প্রচারে সজল ঘোষ, সুকান্ত, তাপস রায়কে দেখে ‘চোর চোর স্লোগান’, উত্তেজনা

রবিবার পার্থ গিয়েছিলেন পুরশুড়া-২ অঞ্চলের পালপাড়া এলাকায়।  ভোটার বাড়িতে ঢুকে রুটি বেলতে শুরু করেন তিনি। হেঁশেলের মধ্যেই কর্মীরা দেন ‘জয় বাংলা’, ‘বন্দেমাতরম্’ স্লোগান।

ভোটের প্রচারে নজর কাড়তে সবাই রাজনৈতিক প্রার্থীরা অভিনবত্বের দিকে ঝুঁকছেন। সাইকেল নিয়ে প্রচার করছেন বিজেপির অগ্নিমিত্রা পাল। রবিবার সাইকেল চালিয়ে প্রচার সারলেন তিনি।

 

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto