Sunday, June 21, 2026
HomeBig newsবঙ্গ সফরে বিজেপির নিতিন নবীন, আসবেন মোদিও! জানুন বিস্তারিত
Nitin Nabinbin

বঙ্গ সফরে বিজেপির নিতিন নবীন, আসবেন মোদিও! জানুন বিস্তারিত

তৃতীয় তালিকা প্রকাশ থেকে ইস্তেহার সব নিয়েও আলোচনার সম্ভাবনা

ওয়েবডেস্ক – বিধানসভা ভোট (Assembly Election 2026)  শিয়রে। এবার রাজ্যে আসছেন রাজ্য বিজেপি সভাপতি নিতিন নবীন (Nitin Nabin) । একাধিক কর্মসূচি নিয়ে কলকাতায় (Kolkata)  আসছেন তিনি। রাতেই তাঁর পৌঁছনোর কথা। বুধবার বৈঠক করবেন দলের নেতাদের সঙ্গে। এর আগে বঙ্গে একাধিকবার জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)  থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । এবার সাংগঠিক হালহকিকৎ বুঝতে কলকাতায় আসছেন সদ্য বিজেপির রাজ্য সভাপতির আসনে বসা নিতিন নবীন। নিউটাউনের হোটেলে মঙ্গলবার কোর কমিটির বৈঠকে থাকবেন তিনি। জানা যাচ্ছে, প্রার্থী তালিকা নিয়ে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে, সেই নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে তৃতীয় তালিকা প্রকাশ, প্রচার কৌশল ও ইস্তেহার নিয়েও আলোচনার সম্ভাবনা।

এখনও পাওয়া খবর অনুযায়ী, আগামী ২৬ মার্চ ফের বঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী মোদি। দক্ষিণবঙ্গে সভা হওয়ার কথা। তার পর আসানসোল ও নদিয়াতে সভা করার কথা আছে প্রধানমন্ত্রীর।  এদিকে নিতিন নবীনের রাজ্যে আসা নিয়ে রাজনৈতিক আগ্রহ তৈরি হয়েছে দলীয় নেতা কর্মীদের মধ্যে। বিজেপি ভোট প্রচারের কৌশল নিয়েও আলোচনা করতে পারেন বিজেপির রাজ্য সভাপতি।  জানা গেছে, মঙ্গলবারের কোর কমিটির বৈঠকে প্রচার নিয়ে এক রণকৌশল তৈরি করবেন তিনি।

আরও পড়ুন-  দিলীপের ‘দায় নেই’ বার্তার পরই সুর নরম রিঙ্কু

বিজেপি সূত্রে খবর, রামনবমীর পর পশ্চিমবঙ্গে ১৪ টি জনসভা ও রোড শো করবেন প্রধানমন্ত্রী। আটটি রোড শো করার কথা আছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের  ৭টি জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। ৬টি জনসভা করবেন জেপি নাড্ডা ও ১০টি রোশ শো করবেন মিঠুন চক্রবর্তী।

বাংলায় বিধানসভা নির্বাচন হবে দু দফায়। ২৩ এপ্রিল প্রথম দফা। ১৫২ আসনে ভোট গ্রহণ হবে সেই দিন। ২৯ এপ্রিল দ্বিতীয় দফা, ভোট হবে ১৪২ আসবে। গণনা ৪ মে। ইতিমধ্যেই ২ দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এখনও বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা বাকি আছে বিজেপির। অপরদিকে ২৯১ আসে তালিকা প্রকাশ করেছে তৃণমূল।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto