Thursday, April 9, 2026
HomeScrollনেতাজির জন্মজয়ন্তীতে পরাক্রম দিবস, শ্রদ্ধা ও বার্তায় একসুর রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রী–মুখ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose

নেতাজির জন্মজয়ন্তীতে পরাক্রম দিবস, শ্রদ্ধা ও বার্তায় একসুর রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রী–মুখ্যমন্ত্রী

বার্তায় উঠে এসেছে নেতাজির সাহস, দেশপ্রেমের কথা

কলকাতা: দেশনায়ক সুভাষচন্দ্র বসুর (Subhas Chandra Bose) ১২৯তম জন্মজয়ন্তীতে আজ দেশজুড়ে পালিত হচ্ছে পরাক্রম দিবস (Parakram Diwas)। এই উপলক্ষে নেতাজিকে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁদের বার্তায় উঠে এসেছে নেতাজির সাহস, দেশপ্রেম, ঐক্য এবং ধর্মনিরপেক্ষতার আদর্শ।

শুক্রবার সকালে বাংলা ভাষায় সোশাল মিডিয়ায় পোস্ট করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পরাক্রম দিবসের কথা স্মরণ করান। তিনি লেখেন, নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মহান নেতা। স্বাধীনতার জন্য তাঁর আহ্বান লক্ষ লক্ষ ভারতবাসীর মনে সাহস, আত্মবিশ্বাস, ঐক্য ও জাতীয়তাবাদের চেতনাকে জাগ্রত করেছিল। আজাদ হিন্দ ফৌজ গঠন করে তিনি শুধু স্বাধীনতা আন্দোলনে নির্ণায়ক নেতৃত্বই দেননি, সেই আন্দোলনকে আন্তর্জাতিক মঞ্চেও পৌঁছে দিয়েছিলেন। রাষ্ট্রপতির কথায়, নেতাজির আদর্শ আজও প্রতিটি ভারতীয়কে অনুপ্রাণিত করে।

আরও পড়ুন:

বাংলা ভাষাতেই শ্রদ্ধার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, পরাক্রম দিবস হিসেবে পালিত নেতাজির জন্মবার্ষিকীতে আমরা তাঁর অদম্য সাহস, দৃঢ় সংকল্প এবং জাতির প্রতি অতুলনীয় অবদানকে স্মরণ করছি। নেতাজি ছিলেন নির্ভীক নেতৃত্ব ও অটল দেশপ্রেমের মূর্ত প্রতীক। তাঁর আদর্শ আজও প্রজন্মের পর প্রজন্মকে শক্তিশালী ভারত গড়ার প্রেরণা দেয়।

এদিন নেতাজির জন্মজয়ন্তীতে একটি দীর্ঘ পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষতার বার্তা দিয়ে তিনি বলেন, নেতাজির আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। আজাদ হিন্দ ফৌজে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের ঐক্যের কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি, নেতাজির অন্তর্ধান রহস্য নিয়েও ফের কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, নেতাজি সংক্রান্ত সমস্ত গোপন ফাইল জনসমক্ষে আনা হোক।

নেতাজির জন্মদিনে শ্রদ্ধার এই বার্তাগুলির মধ্য দিয়ে আবারও দেশজুড়ে স্মরণ করা হল তাঁর পরাক্রম, ত্যাগ এবং দেশপ্রেমের অমলিন আদর্শ।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto