HomeScrollএসআইআর থেকে নাম বাদ, রেশন-অন্নপূর্ণা পরিষেবা বন্ধের অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা
Calcutta High Court

এসআইআর থেকে নাম বাদ, রেশন-অন্নপূর্ণা পরিষেবা বন্ধের অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা

রাজ্য সরকারের কাছে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছে আদালত

ওয়েব ডেস্ক : এসআইআর (SIR) তালিকা থেকে নাম বাদ পড়ায় বহু মানুষ রেশন এবং অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগকে সামনে রেখে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করেছে পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি (West Bengal Agricultural Labourer’s Association)। মামলার শুনানিতে রাজ্য সরকারের কাছে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছে আদালত।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ২১ জুলাইয়ের মধ্যে এই বিষয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করতে হবে।

আরও খবর : সুমিত রায়ের মামলার শুনানি দুপুর ১টায়, অন্য বেঞ্চে পাঠানোর আশ্বাস ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির

শুনানির সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান, মামলার কপি ইতিমধ্যেই তাদের হাতে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করা হবে। এসআইআর (SIR) তালিকা থেকে কার কার নাম বাদ পড়েছে এবং তাঁদের মধ্যে কারা রেশন ও অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও জানান, তদন্ত শেষে রাজ্য সরকার কী পদক্ষেপ নিয়েছে বা নেবে, সেই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে জমা দেওয়া হবে। এখন আদালতের নজর রাজ্যের সেই রিপোর্টের দিকেই।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News