কলকাতা: বঙ্গে বেজে গিয়েছে নির্বাচনের দামামা। ভোটের আগে নিউ টাউনে রামনবমীর মিছিল (Ram Navami) শুরুই আগেই উত্তেজনা। শোভাযাত্রায় অস্ত্র নিয়ে আসার অভিযোগ।শোভাযাত্রা আটকে দেয় পুলিশ। নিউ টাউন ও বিধাননগর পুলিশের একটি যৌথ টিম সেটিকে আটকে দেয়। পুলিশ জানায়, এ ভাবে অস্ত্র নিয়ে জমায়েতের অনুমতি দেওয়া যাবে না। অস্ত্র নিয়ে শোভাযাত্রায় বেরোনোর অনুমতি দেওয়া যাবে না। তার পরেই অশান্তি ছড়ায়।
এ দিন সকাল থেকেই কলকাতা-সহ জেলায় জেলায় রামনবমীর শোভাযাত্রা (Ram Navami BJP Rally Newtown Chaos) বেরিয়েছে।বৃহস্পতিবার নিউটাউনে রামনবমী শোভাযাত্রায় পুলিশের বাধা ঘিরে উত্তেজনা। মিছিলে ছিলেন রাজারহাট-নিউটাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া। অস্ত্র নিয়ে মিছিলে ঢোকে এক যুবক।মিছিল শুরুর আগেই ওই যুবককে আটকে দেয় পুলিশ। বিজেপি কর্মী ও প্রার্থী পীযূষ কানোরিয়া পুলিশের হাত থেকে ওই যুবককে ছাড়াতে যান। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি।অস্ত্র হাতে মিছিলে ঢোকা যুবককে আটক করেনি পুলিশ। রামনবমীতে অস্ত্র পুজো দিতে হয়, তাই অস্ত্র আনা হয়েছিল, দাবি বিজেপির। বাধার মুখে পড়ে পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়ান বিজেপি কর্মীরা। শেষমেশ, অস্ত্র নামিয়ে মিছিল শুরু হয়।
আরও পড়ুন:আজ ভবানীপুরে রাম নবমীর মিছিল, হনুমামের পতাকা হাতে নিয়ে মিছিলে শুভেন্দু
অন্যদিকে রাম নবমীর মিছিলকে সামনে রেখে মানুষের সমর্থন কুড়োতে মাঠে নেমে পড়লেন শুভেন্দু অধিকারী। হাতের হনুমানের পতাকা নিয়ে রামনবমীর মিছিলে শুভেন্দু। পদ্মপুকুর থেকে এলগিন রোড হয়ে হাজরা মোড় পর্যন্ত পদযাত্রা পদ্মপ্রার্থীর। ঢাক-ঢোল, খোল-করতাল নিয়ে শামিল বিজেপি কর্মীরা। মন্দিরে পুজোপাঠ। প্রসঙ্গত, আজ রাজ্যজুড়ে পালিত হবে রামনমবমী, তিথি রয়েছে আগামীকাল পর্যন্ত। ইতিমধ্যেই, রামনবমীর প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে বুধবার বিশেষ বৈঠক হয়েছে নবান্নে। খোলা হয়েছে কন্ট্রোল রুমও। সূত্রের খবর, আজ থেকে শুরু করে রবিবার পর্যন্ত জেলায় জেলায় রামনবমীর মিছিল হওয়ার সম্ভাবনা।







