Saturday, July 4, 2026
HomeBig newsদ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে আগামী শুক্রবার!
Second SIR Supplementary List 2026

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে আগামী শুক্রবার!

মঙ্গলবার পর্যন্ত মোট নিষ্পত্তি হয়েছে ৩২ লক্ষের

ওয়েবডেস্ক-  নির্বাচনের (West Bengal Assembly Election 2026)  আর বেশি দিন বাকি নেই। কিন্তু এখনও এসআইআর (SIR)  প্রক্রিয়া নিয়ে অচলাবস্থা কাটল না। তাই জনসভা থেকেই নির্বাচন কমিশনকে  (Election Commission) তুলোধনা কর চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক ব্যানার্জি। এই কমিশন নিরপেক্ষ নয় বলেও তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী।

এই চাপানউতোর পরিস্থিতির মধ্যে আগামী শুক্রবার  (Second SIR Supplementary List 2026) প্রকাশ পেতে পারে। গত সোমবার মধ্যরাতে এসআইআর-এর প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করেছিল কমিশন। জানানো হয়, ৬০ লক্ষের আবেদনকারীর মধ্যে ২৯ লক্ষের ফয়সালা হয়েছে।

আরও পড়ুন-  অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে নিরপেক্ষ হতে হবে, নির্বাচন কমিশন ছাড়া? প্রশ্ন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

বুধবার কমিশনের তরফ থেকে জানানো হয়, আদালত যদি প্রতিদিন তালিকা দেয়, তাহলে কমিশনও প্রতিদিন সেই তালিকা আপলোড করে দেবে। তবে সূত্রের খবর, আদালত জানিয়েছে আগে আগামী শুক্রবার তালিকা প্রকাশিত হোক,  তার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কমিশনের শেষ আপডেট অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত মোট নিষ্পত্তি হয়েছে ৩২ লক্ষের,  এর মধ্যে আনুমানিক ৪০ শতাংশ ডিলিটেড। তবে নিষ্পত্তি হলেও এখনও পর্যন্ত আপলোড হয়েছে মাত্র ১০ লক্ষ।

নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে আনা নিয়ে অভিযোগ করে তৃণমূল। এই অভিযোগ প্রসঙ্গে কমিশনের বক্তব্য, পাঁচ বছর আগে কে কোথায় কাজ করছে, তার জন্য তাকে এখন অন্য জায়গায় আনা যাবে না, এটা হয় না।

একজন সরকারি আধিকারিক, তাঁকে কমিশন যেখানে মনে করবে সেখানেই নিয়োগ করতে পারে। একজ আধিকারিক কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির নন, তিনি একজন সরকারি আধিকারিক, কমিশন তাকে যে কাজ দেবে সেইখানেই তিনি কাজ করবেন।

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet