ওয়েব ডেস্ক : নিউ মার্কেটের (New Market) ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন মালিক বীরেশ্বর মিত্র। অবশেষে শনিবার বেহালার ডায়মন্ড হারবার রোডের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। তদন্তকারীদের সূত্রে খবর, আগুন লাগার পর নিজের গাড়িতে কলকাতা ছেড়ে ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি।
পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডে তাঁর কয়েকজন কর্মচারীর বাড়ি রয়েছে। ধানবাদে থাকাকালীন তাঁদের কাছেই সাহায্য নিয়েছিলেন বলে তদন্তকারীদের অনুমান। শনিবার বীরেশ্বর নিজের বাড়িতে ফিরে আসার পর সেখানেই পৌঁছে তাঁকে গ্রেফতার করে পুলিশ। কেন তিনি ধানবাদ থেকে ফের কলকাতায় ফিরলেন, তা এখনও স্পষ্ট নয়।
আরও খবর : চিকেনস নেকে কড়া নিরাপত্তা! অনুপ্রবেশ রুখতে অমিত শাহের বড় বার্তা, দ্রুত বসবে কাঁটাতার
অগ্নিকাণ্ডের পর বীরেশ্বরের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছিল বলে সূত্রের খবর। তদন্তকারীদের একাংশের অনুমান, হাতে নগদের অভাব তৈরি হওয়ায় তিনি বাড়ি ফিরতে বাধ্য হয়ে থাকতে পারেন।
গত মঙ্গলবার গভীর রাতে নিউ মার্কেট (New Market) এলাকার ‘শিখা ইন’-এ আগুন লাগে। ঘটনায় মৃত্যু হয় ন’জনের, যাঁদের মধ্যে সাত জন বাংলাদেশের নাগরিক। এদিকে ঘটনার পর দিঘা ও মন্দারমণিতে বীরেশ্বরের হোটেলেও তল্লাশি চালানো হয়। এর আগে ‘শিখা ইন’ লিজ নেওয়া আবু জাফরকে গ্রেফতার করেছে পুলিশ।







