Friday, March 27, 2026
HomeScrollহাসপাতাল পরিষেবায় কড়া নজরদারি, রাজ্যে চালু ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম
Kolkata

হাসপাতাল পরিষেবায় কড়া নজরদারি, রাজ্যে চালু ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম

নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা: রাজ্যের সরকারি হাসপাতালগুলির পরিষেবার মান উন্নয়ন, নজরদারি জোরদার এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া দ্রুত করতে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম গঠন করল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর (Health and Family Welfare Department)। এ নিয়ে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)।

স্বাস্থ্য ভবনের পঞ্চম তলায় এই কন্ট্রোল রুম চালু হয়েছে। মূল লক্ষ্য—হাসপাতাল পরিষেবার কার্যকারিতা পর্যবেক্ষণ, নির্ধারিত মানদণ্ড মেনে চলা নিশ্চিত করা, ফিল্ড ইউনিটগুলির সঙ্গে সমন্বয় রাখা এবং বিভিন্ন কর্মদক্ষতা সূচক (KPI) নিয়মিত পর্যবেক্ষণ।

আরও পড়ুন: ভোটের আগে ইডির বড় পদক্ষেপ, কয়লা পাচার মামলায় গ্রেফতার ২

নির্দেশিকা অনুযায়ী, কন্ট্রোল রুমে মোট ১২ জন আধিকারিক ও কর্মী থাকবেন। তাঁদের মধ্যে সহযোগী অধ্যাপক, মেডিক্যাল অফিসার, ডিএসএনএম, স্টেট কনসালট্যান্ট, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর রয়েছেন।

কাজের সময়সূচি:

  • সোমবার থেকে শনিবার
  • দুই শিফটে পরিষেবা
  • সকাল ৯টা – দুপুর ২টো
  • দুপুর ২টো – সন্ধ্যা ৭টা

দৈনন্দিন কাজকর্ম তদারকির দায়িত্বে থাকবেন হাসপাতাল প্রশাসনের ডিরেক্টর। রিপোর্ট বিশ্লেষণ ও উপস্থাপনায় যুক্ত থাকবেন এসপিএসআরসি এবং বিশ্বব্যাঙ্ক প্রকল্পের পরামর্শদাতারাও।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, আগের নির্দেশ অনুযায়ী রেফারাল কন্ট্রোল রুমও একই স্থান থেকে কাজ চালিয়ে যাবে। নতুন ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম ৯ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

দফতরের আশা, এই উদ্যোগের ফলে হাসপাতাল পরিষেবায় স্বচ্ছতা বাড়বে, সমস্যা দ্রুত চিহ্নিত করা যাবে এবং রোগী পরিষেবার মান আরও উন্নত হবে। রেফারাল কন্ট্রোল রুমের নম্বর: ৯৮৩৬৭২৯৮৭৪/ ০৩৩-২৩৩৩০৫৪২ / ২৩৫৭৭৯২৬ / ২৩৩৩০৫৪২

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto