Saturday, August 15, 2026
HomeScrollভোটের আগেই খাস কলকাতায় বিপুল অস্ত্র উদ্ধার, ধৃত গয়ার বাসিন্দা
Weapons Recovered Kolkata

ভোটের আগেই খাস কলকাতায় বিপুল অস্ত্র উদ্ধার, ধৃত গয়ার বাসিন্দা

গড়িয়াহাটে দুর্ধষ অভিযান অ্যান্টি রাউডি বিভাগ ও সিআইডির

ওয়েবডেস্ক-  সামনেই বিধানসভা নির্বাচন (Assembly Election) । আর ভোটের আগেই খাস কলকাতায় (Kolkata)  বিপুল অস্ত্র উদ্ধার (Weapons Recovered) । তিনটে সিঙ্গেল শট, দুটি চেম্বারড পিস্তল সহ ৭এমএম পিস্তল ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃত বিহারের গয়ার (Gaya)  বাসিন্দা, নাম মুহাম্মদ ইস্তেয়াক (Mohammad Isteyak) । মোট ৬টি আগ্নেয়াস্ত্র এবং ১১টি কার্তুজ  বাজেয়াপ্ত করা হয়েছে।

গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, একজন গয়া থেকে বাসে করে অস্ত্র নিয়ে কলকাতা আসছে। সেই মতো টিম সাজায় অ্যান্টি রাউডি বিভাগ ও সিআইডি।

দীর্ঘ তল্লাশি অভিযানে গড়িয়াহাট থেকে সন্দেহভাজন একটি অটোর পিছু নেয় অ্যান্টি রাউডি বিভাগ (এআরএস)। বাইপাসের দিকে অটোর ঘুরতেই সেখান থেকে হাতেনাতে গ্রেফতার করা হয় মুহাম্মদ ইস্তেয়াককে।

আরও পড়ুন-  ভোটের আগে ইডির বড় পদক্ষেপ, কয়লা পাচার মামলায় গ্রেফতার ২

পুলিশ সূত্রে খবর, বিহার ও ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে অস্ত্র নিয়ে আসা হচ্ছে বলে খবর ছিল। সেই মতো পদক্ষেপ নেয় অ্যান্টি রাউডি বিভাগ (এআরএস) (Anti-Rowdy Department)। কলকাতা সহ বিহারের নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ রাখে এগোতে থাকে অ্যান্টি রাউডি বিভাগ। তথ্যের ভিত্তিতে গয়া থেকে একজনকে খুঁজে বের করে পুলিশ, এই ব্যক্তিও অস্ত্র পাচারের মূল কাণ্ডারি। এর পরেই সন্দেহভাজন ব্যক্তি রাতের বাসে গয়া থেকে কলকাতায় আসে। কলকাতায় ওই ব্যক্তি এসে পৌঁছনোর পরেই অভিযানে নামে পুলিশ। তথ্যের ভিত্তিতে কসবা থানার (Kasba Thana)  অধীনে রাসবিহারী সংযোগকারী রাস্তায় ছোটখাটো গাড়ি থামিয়ে তল্লাশি অভিযান শুরু হয়।

র‍্যান্টি রাউডি বিভাগ ও সিআইডি গাড়ি, ট্যাক্সি, অটোতে তল্লাশি চলতে থাকে।  তদন্তকারী আধিকারিকেরা জানান, আমাদের কাছে তথ্য ছিল সন্দেহভাজন ব্যক্তি এই পথ ধরেই আসবে, কী গাড়িতে আসবে সেটা তখনও স্পষ্ট ছিল না। প্রাথমিকভাবে খবর ছিল, অটো বা হলুদ ট্যাক্সিতে আসতে পারে সন্দেহভাজন। পুলিশ দীর্ঘক্ষণ ধরে ট্যাক্সি ও অটোতে ধরে ধরে তল্লাশি চালাতে শুরু করে। দুপুর ১টার দিকে গড়িয়াহাট থেকে পূর্ব বাইপাসের দিকে যাচ্ছিল একটি অটো থেকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয় ইস্তেয়াককে। পুলিশ সূত্রে খবর, ৩৮ বছর বয়সী মুহাম্মদ ইস্তেয়াকের বাড়ি বিহারের গয়ার বৈদা গ্রাম। থানা গুরুয়া। বাবার নাম মুহাম্মদ আলি কুরেশি। বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি একক গুলিদুটি ছয় চেম্বারযুক্ত,  একটি ৭ এমএম পিস্তল১১ রাউন্ড কার্তুজ।  মোট ৬টি আগ্নেয়াস্ত্র এবং ১১টি কার্তুজ  উদ্ধার করা হয়েছে।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k