Sunday, July 19, 2026
HomeScrollসুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা মুলতুবি, পরবর্তী শুনানি কবে?
Supreme Court I-Pac Case

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা মুলতুবি, পরবর্তী শুনানি কবে?

আগামী ১৮ ফেব্রুয়ারি ফের এই মামলা শুনানি

কলকাতা: পিছোল আইপ্যাক মামলার (I PAC Case Hearing Postponed) সুপ্রিম শুনানি! গত বার পিছোয় ইডির আর্জিতে, এ বার আইনজীবীর অসুস্থতায় পিছিয়ে গাল এই মামলার শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চে মামলার শুনানির কথা ছিল। কিন্তু আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibal) অসুস্থ থাকার কারণে মামলার শুনানি পিছিয়ে গেল। পরবর্তী শুনানি কবে হবে, তা-ও জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court I-Pac Case) বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে আইপ্যাক মামলাটি ওঠার কথা ছিল। রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডিজি ও সিপি-র তরফে আগে জমা দেওয়া হলফনামার জবাব এদিন ইডির তরফে পেশ করার কথা ছিল। তবে রাজ্যের প্রধান আইনজীবী কপিল সিব্বলের শারীরিক অসুস্থতার কারণে মামলার শুনানি স্থগিত রাখার আবেদন জানানো হয়। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রস্তাব দেন, আগামী ১৮ ফেব্রুয়ারি মামলার শুনানি করা হোক। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি ফের এই মামলা শুনানির জন্য উঠবে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সওয়াল করা নিয়ে রাজনীতি নয়, বিজেপি-ঘেঁষা সংগঠনকে ভর্ৎসনা প্রধান বিচারপতির

গত ৮ জানুয়ারি কয়লা পাচার সংক্রান্ত একটি মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং দফতরে হানা দিয়েছিল ইডি। তল্লাশি অভিযান চলাকালীন সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে বাধা এবং নথি কেড়ে নেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ইডি। সেই মামলায় গত ১৫ জানুয়ারি নোটিস জারি করে রাজ্য সরকার–সহ সংশ্লিষ্ট সব পক্ষের জবাব তলব করেছিল শীর্ষ আদালত। সেই মতো ৩৪ পাতার হলফনামা জমা করে রাজ্য। তাতে দাবি করা হয়, ইডির তল্লাশিতে কোনও বাধা দেননি মুখ্যমন্ত্রী। তিনি কোনও নথি ছিনতাইও করেননি।এর পরেই এই হলফনামার জবাব দিতে সময় চায় ইডি। তাদের আবেদন অনুযায়ী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়। এ দিন শুনানি শুরু আগে বিচারপতিরা বিচার কক্ষে আসতেই মামলা স্থগিতের আবেদন জানানো হয়। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকার কারণে মামলার শুনানি পিছিয়ে গেল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot