Saturday, June 27, 2026
HomeScroll৩২ বছর বয়সে ব্যাডমিন্টন থেকে অবসর নিলেন ক্যারোলিন মারিন
Carolina Marin

৩২ বছর বয়সে ব্যাডমিন্টন থেকে অবসর নিলেন ক্যারোলিন মারিন

চোটের কারণেই অবসরের কথা জানালেন তারকা ব্যাডমিন্টন প্লেয়ার

ওয়েব ডেস্ক : ৩২ বছর বয়সে পেশাদার ব্যাডমিন্টন থেকে অবসরের কথা ঘোষণা করলেন ক্যারোলিনা মারিন (Carolina Marin)। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে চোটের সমস্যায় ভুগছিলেন তারকা খেলোয়াড়। আর সেই কারণেই এবার নিজের ব্যাডমিন্টন (Badminton) কেরিয়ারে ইতি টানলেন তিনি।

দীর্ঘদিন ধরেই গুরুতর চোটের সঙ্গে লড়াই করছিলেন এই স্প্যানিশ তারকা (Spanish star)। বিশেষ করে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের সেমিফাইনালে ভয়াবহ হাঁটুর চোট পেয়েছিলেন তিনি। তাতেই ব্যাডমিন্টন কেরিয়ারে বড় ধাক্কা খান তিনি। সেই ম্যাচ থেকেই কার্যত তাঁর কেরিয়ারের ইতি ঘটে বলে নিজেই জানিয়েছেন মারিন।

আরও খবর : ঘোষিত আইপিএলের পূর্ণাঙ্গ সূচি, দেখুন KKR-এর ম্যাচ কোথায়, কখন…

অবসর নিয়ে বলতে গিয়ে ক্যারোলিনা মারিন (Carolina Marin) আবেগঘন বার্তায় বলেছেন, তিনি শেষবার কোর্টে বিদায় নিতে চাইলেও শরীরকে আর ঝুঁকির মধ্যে ফেলতে চান না। তিনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজের শহর হুয়েলভায় শেষবার খেলতে চেয়েছিলেন। কিন্তু চোটের কারণে তা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০১৬ সালের রিও অলিম্পিকে সোনা জিতে আন্তর্জাতিক মঞ্চে ইতিহাস গড়েছিলেন মারিন। তিনি প্রথম নন-এশীয় খেলোয়াড় হিসেবে নজির স্থাপন করেছিলেন। তিনি তিনবার বিশ্বচ্যাম্পিয়ন (২০১৪, ২০১৫, ২০১৮) হয়েছেন। একাধিক ইউরোপিয়ান খেতাবও জিতেছেন। দীর্ঘসময় বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও ছিলেন তিনি। তবে এবার চোটের কারণেই অবসরের পথে হাঁটতে হল তারকা ব্যাডমিন্টন প্লেয়ারকে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO