কলকাতা: ‘মমতার মন্তব্য উস্কানিমূলক’। অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ বিজেপি৷ বিজেপির দাবি, মমতার প্রচার বন্ধ করা হোক৷ কিরেন রিজিজু, সুকান্ত মজুমদার, অরুন সিং, পীযুষ গোয়েল, অনিল বালুনি-সহ বিজেপির শীর্ষ স্থানীয় নেতারা এদিন অভিযোগ তোলেন নির্বাচন হাইজ্যাক করার চেষ্টা করছে তৃণমূল৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি। বিজেপির অভিযোগ, হারের ভয়ে ভোটারদের ভয় দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে প্রচার থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে কমিশনে অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। দরবার করেন কিরণ রিজেজুও।তিনি আরও অভিযোগ করেন, “প্রত্যেক ভোটারকে ভয় দেখানো, প্রতিনিয়ত বলা হচ্ছে নির্বাচন কমিশন তো ক’দিনের জন্য… এসবই করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ভোটের পর রাজ্যে ‘বিজেপি করি না’ বলে মুচলেকা দিতে বাধ্য করা হবে মানুষজনকে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝে গিয়েছেন হারছেন, বাংলার জনগণ তাঁকে হারাবেন এবার, সেই হারের ভয়ে এই ধরনের কথা বলছেন।
আরও পড়ুন: এপ্রিলে দুদিন বাড়তি ছুটি , ঘোষণা নবান্নের
বিজেপি নেতাদের অভিযোগ, ‘‘বাংলায় নির্বাচন হাইজ্যাক করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আতঙ্কের পরিস্থিতি তৈরি করেছেন। নির্বাচন কমিশনের পুরো টিম আমাদের বক্তব্য শুনেছেন৷ আমরা জানিয়েছি, ইলেকশন প্রসেস কীভাবে হাইজ্যাক করেছে তৃণমূল কংগ্রেস। ঘরে ঘরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের কর্মীরা ভোটাগের হুমকি দিচ্ছে। সুকান্ত কথায়, তার জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি। তাঁকে প্রচার থেকে বাদ দেওয়ার আবেদন জানিয়েছি।”







