Thursday, July 2, 2026
HomeScroll‘দিনেদুপুরে ভোট চুরি ধরা পড়েছে’, সিইও দফতরে অভিষেকের বিস্ফোরক অভিযোগ

‘দিনেদুপুরে ভোট চুরি ধরা পড়েছে’, সিইও দফতরে অভিষেকের বিস্ফোরক অভিযোগ

বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগে ফের সরব তৃণমূল

কলকাতা: ভোটার তালিকা (Voter List) ইস্যুতে চাঞ্চল্যকর অভিযোগ তুলে সিইও (CEO) দফতরে প্রতিনিধিদল নিয়ে পৌঁছলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়  (Abhishek Banerjee)। সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিকের (Election Commission) সঙ্গে বৈঠক করেন তিনি ও দলের নেতারা।

দফতরে ঢোকার আগে অভিষেক সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, “চুরি ধরা পড়ে গেছে। আমি ট্যুইট করেছি, ভিডিও রয়েছে। পেটি পেটি করে ফর্ম ৬ স্টোর করে সিইও অফিসে রাখা হয়েছে।” তাঁর অভিযোগ, এই ফর্মগুলির সঙ্গে বাংলার কোনও যোগ নেই এবং সংগঠিতভাবে ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: ভোটার তালিকা নিয়ে ক্ষোভ, সিইও দফতরে অভিষেক

আরও একধাপ এগিয়ে তিনি বলেন, “এইভাবেই মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লিতে ভোট চুরি হয়েছে। একই কায়দায় বাংলা দখল করতে চাইছে।” অভিষেকের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সূত্রপাত হয়েছে।

এসআইআর পর্বের পর রাজ্যে প্রায় ৬৪ লক্ষ নাম বাদ পড়া এবং আরও ৬০ লক্ষ ‘বিচারাধীন’ ভোটার নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এই অবস্থায় বিচারাধীন তালিকার নিষ্পত্তি করে চলতি সপ্তাহ থেকেই ধাপে ধাপে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই চারটি তালিকা প্রকাশিত হলেও, তাতে ঠিক কত নাম যুক্ত হল বা কত বাদ পড়ল, তা নিয়ে স্পষ্ট তথ্য না থাকায় তৈরি হয়েছে ধোঁয়াশা।

এই ইস্যুতেই কয়েকদিন আগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন ও বিজেপিকে একযোগে আক্রমণ করে তিনি অভিযোগ করেন, “চারটি তালিকা বেরিয়েছে, কিন্তু একটাও চোখে দেখিনি। চক্রান্ত চলছে।”

এই আবহেই সোমবার প্রচার সেরে সিইও দফতরে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা, যেখানে অতিরিক্ত ভোটার তালিকা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

অন্যদিকে, কমিশনের দফতরের বাইরে জমায়েত হয়ে তৃণমূল কর্মী-সমর্থকরা স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে চত্বরে। যদিও এই বিক্ষোভকে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন ভাঙলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে।”

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO