Saturday, August 8, 2026
HomeScroll১০০ কোটির বেশি লগ্নিতে সিঙ্গল উইন্ডো ছাড়পত্র, জমি নীতিতে বড় বদলের ঘোষণা...
Suvendu Adhikari

১০০ কোটির বেশি লগ্নিতে সিঙ্গল উইন্ডো ছাড়পত্র, জমি নীতিতে বড় বদলের ঘোষণা শুভেন্দুর

জমি নীতিতে বড় বদলের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: পশ্চিমবঙ্গে শিল্পে নতুন গতি আনতে জমি নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। ডানকুনিতে (Dankuni) লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের (Lux Cozi Industries) কারখানা সম্প্রসারণ এবং ৬০০ কোটি টাকার বিনিয়োগের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে আর পুরসভা, পঞ্চায়েত বা জেলা পরিষদের পৃথক অনুমতির প্রয়োজন হবে না। পরিবর্তে সিঙ্গল উইন্ডো ব্যবস্থার মাধ্যমে সরাসরি রাজ্য সরকার ছাড়পত্র দেবে।

মুখ্যমন্ত্রীর দাবি, এতদিন শিল্প বিনিয়োগের অন্যতম প্রধান বাধা ছিল জমি সংক্রান্ত জটিলতা এবং প্রশাসনিক দীর্ঘসূত্রতা। সেই সমস্যা দূর করতেই ল্যান্ড সিলিং নীতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, নতুন ব্যবস্থার ফলে শিল্পপতিরা দ্রুত অনুমোদন পাবেন এবং বিনিয়োগের পরিবেশ আরও সহজ হবে।

বাড়ি বাড়ি পৌঁছচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম, কারা পাবেন?

অনুষ্ঠানে শুভেন্দু আরও বলেন, শিল্পের বিকাশের জন্য আইনশৃঙ্খলা বজায় রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। তাঁর দাবি, বর্তমান সরকারের আমলে প্রশাসনিক স্বচ্ছতা বেড়েছে এবং শিল্পবান্ধব পরিবেশ তৈরিতে কোনও আপস করা হবে না। বিনিয়োগ বাড়লে কর্মসংস্থানের সুযোগও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, সরকার ‘ত্রিমুখী কর্মসংস্থান’-এর লক্ষ্যে কাজ করছে। সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরি এবং ব্যবসা শুরু করার উপযোগী পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে উৎসাহ দিতে সহজ শর্তে ঋণের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

তবে জমি নীতিতে এই পরিবর্তন কার্যকর হওয়ার নির্দিষ্ট সময়সূচি, নতুন নীতির পূর্ণাঙ্গ খসড়া বা প্রশাসনিক নির্দেশিকা এখনও প্রকাশ করা হয়নি। ফলে ঘোষিত সংস্কারের বাস্তব রূপ এবং তার প্রভাব কী হবে, তা নিয়ে শিল্পমহলের নজর এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor