Monday, August 10, 2026
HomeScrollবাড়ি বাড়ি পৌঁছচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম, কারা পাবেন?
Ayushman Bharat

বাড়ি বাড়ি পৌঁছচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম, কারা পাবেন?

জেনে নিন এক নজরে...

কলকাতা: পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat Health Scheme) স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া শুরু হয়েছে আবেদনপত্র। যোগ্য পরিবারের সদস্যদের নামে বাড়ি বাড়ি ফর্ম পাঠানো হচ্ছে। সরকারি সূত্রের দাবি, প্রায় সাড়ে ছয় কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের অধীনে যোগ্য উপভোক্তারা বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন।

জানা গিয়েছে, আশাকর্মীদের মাধ্যমে আবেদনপত্র বিতরণ করা হচ্ছে। কিছু ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমেও এই প্রক্রিয়ায় সহায়তা করা হচ্ছে। আবেদনপত্রে আবেদনকারীর নাম, আধার নম্বর, রেশন কার্ড নম্বর, মোবাইল নম্বর ও জন্মতারিখের মতো কিছু তথ্য আগে থেকেই উল্লেখ থাকবে। পাশাপাশি ঠিকানা, পরিবারের সদস্য সংখ্যা, প্যান নম্বর, ভোটার পরিচয়পত্রের তথ্য, বার্ষিক আয় এবং আয়কর সংক্রান্ত তথ্য আবেদনকারীকে পূরণ করতে হবে।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে ভিসেরা নমুনা বিকৃতির অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের

এই প্রকল্পে মূলত অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY), বিশেষ অগ্রাধিকার পরিবার (SPHH) এবং অগ্রাধিকার পরিবার (PHH) রেশন কার্ডধারীদের কাছে আবেদনপত্র পৌঁছচ্ছে বলে জানা গিয়েছে। এছাড়াও ৭০ বছর বা তার বেশি বয়সি নাগরিকেরা আর্থিক অবস্থার ভিত্তিতে নয়, বয়সের ভিত্তিতেই আবেদন করার সুযোগ পাবেন।

যাঁদের কাছে আবেদনপত্র পৌঁছবে না, তাঁদের স্থানীয় পুরসভা বা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করলে আবেদন করা যাবে। অন্যদিকে, যাঁরা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন না, তাঁদের জন্য পৃথক মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা সুবিধা দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। তবে সেই প্রকল্পে আবেদনপদ্ধতি, যোগ্যতার মানদণ্ড এবং আবেদন শুরুর সময়সূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor