Saturday, April 4, 2026
HomeScrollইডেনে টি২০ বিশ্বকাপ ম্যাচের ছক্কা গুরুতর আহত মহিলা দর্শক
T 20 World Cup

ইডেনে টি২০ বিশ্বকাপ ম্যাচের ছক্কা গুরুতর আহত মহিলা দর্শক

ছক্কা পড়ল দর্শকের চোখে, ইডেনে টি–২০ বিশ্বকাপের ম্যাচে কী কাণ্ড, দেখুন

কলকাতা: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ছক্কা গিয়ে পড়ল দর্শকের চোখে। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। বেহালার পাঠক পাড়ার বাসিন্দা ৫৮ বছর বয়সী মল্লিকা মণ্ডল সোমবার ম্যাচ দেখতে গিয়েছিলেন ক্রিকেটের নন্দনকাননে। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ম্যাচ দেখার মুহূর্তের আনন্দ যেন নিমেষে পরিণত হয় আতঙ্কে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ইতালি বনাম ইংল্যান্ড (Italy vs England) ম্যাচ চলাকালীন মাঠ থেকে উড়ে আসা একটি বল সরাসরি লাগে এক মহিলা দর্শকের চোখে।

বেহালার পাঠক পাড়ার বাসিন্দা ৫৮ বছর বয়সী মল্লিকা মণ্ডল সোমবার ম্যাচ দেখতে গিয়েছিলেন। কলকাতা পুলিশ (Kolkata Police) জানিয়েছে, ইংল্যান্ডের ইনিংস চলাকালীন বল উড়ে আসে গ্যালারিতে। বল এসে সরাসরি ওই মহিলার মুখে লাগে। বলের আঘাত লাগার সঙ্গে সঙ্গেই ওই মহিলার চোখ ও নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। গলগল করে রক্ত বেরতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্যালারিতে। যান স্টেডিয়ামে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় স্টেডিয়ামের মেডিক্যাল রুমে। সেখানে চিকিৎসকেরা তাঁর প্রাথমিক শুশ্রূষা করেন।

আরও পড়ুন: বেহালার পর্ণশ্রীতে অ্যাডভোকেটের রহস্যমৃত্যু

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে চক্ষুবিভাগে ভর্তি করা হয়েছে তাঁকে। নাক ও চোখ দুই জায়গাতেই বেশ চোট রয়েছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকেরা পর্যবেক্ষণ রয়েছেন ওই মহিলা ক্রিকেটপ্রেমী বলে জানা গিয়েছে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs toto situs slot gacor