Wednesday, March 18, 2026
HomeBig newsভোটের মুখে ফের প্রশাসনিক পদে বড় বদল কমিশনের!
Election Commission

ভোটের মুখে ফের প্রশাসনিক পদে বড় বদল কমিশনের!

পাঁচ রেঞ্জের ডিআইজিকে বদল করল নির্বাচন কমিশন!

ওয়েব ডেস্ক : ভোটের নির্ঘণ্ট (West Bengal Assembly Election 2026) ঘোষণার পর রাজ্য প্রশাসনে একাধিক বদল করেছে নির্বাচন কমিশন (Election Commission)। প্রথমে রাজ্যের মুখ্যসচিব ও রাষ্ট্রসচিব। তার পর রাজ্য পুলিশ (Police) স্তরেও একাধিক পরিবর্তন করা হয়। তার পর ফের প্রশাসনিক স্তরে বদল আনা হল। এবার পাঁচ রেঞ্জের ডিআইজিকে বদল করল নির্বাচন কমিশন।

এবার বদল করা হল রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি ও প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজিকে। রায়গঞ্জ রেঞ্জের নতুন ডিআইজি (DIG) করা হয়েছে রাঠোর অমিতকুমার ভরতকে। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি করা হল অজিত সিং যাদবকে। বর্ধমান রেঞ্জের ডিআইজি হলেন শ্রীহরি পান্ডে। প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি করা হয়েছে কংকর প্রসাদ বারুই-কে। জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি হলেন অঞ্জলি সিং।

আরও খবর :

সম্প্রতি মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকে পদ থেকে সরানো হয়। তাঁদের পরিবর্তে ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার দুষ্যন্ত নারিয়ালাকে নতুন মুখ্যসচিব এবং ১৯৯৭ ব্যাচের আইএএস সঙ্গমিত্রা ঘোষকে স্বরাষ্ট্রসচিব তথা প্রিন্সিপাল সেক্রেটারি (হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স) করা হয়েছে।

এছাড়া নির্ঘণ্ট ঘোষণা হওয়ার একদিন পরেই কমিশনের (Election Commission) নির্দেশে কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে (Supratim Sarkar) সরিয়েছে নির্বাচন কমিশন। তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে অজয় নন্দা-কে। কিন্তু এবার জানা গেল, কলকাতা প্রাক্তন সিপি-কে পাঠানো হল এডিজি, সিআইডি, পশ্চিমবঙ্গের অতিরিক্ত এডিজি ও কলকাতার আইবি পদে। এছাড়া রাজ্য পুলিশের (Police) আরও বেশ কয়েকটি পদে বদল নিয়ে আসা হয়েছিল। তাঁদেরকেও অন্যান্য পদে নিয়ে আসা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি পদেও পরিবর্তন করা হয়েছে। পীযূষ পাণ্ডের বদলে আপাতত দায়িত্বে আনা হয়েছে সিদ্ধিনাথ গুপ্তাকে। আর পীযুষ পাণ্ডেকে পাঠানো হয়েছে ডিরেক্টর, সিকিউরিটি ও পশ্চিমবঙ্গের ডিজিপি পদে। এদিকে এডিজি, আইনশৃঙ্খলা পদে বিনীত গোয়েলের বদলে দায়িত্ব পেয়েছেন অজয় মুকুন্দ রানাডে। আর বিনীত গোয়েলকে পাঠানো হয়েছে ডিজি এবং আইজিপি, আইবি ডিজিপির অতিরিক্ত দায়িত্ব ও এসিবি পশ্চিমবঙ্গ পদে। এছাড়া মনোজ কুমার বর্মাকে পাঠানো হয়েছে ডিরেক্টর, সিকিউরিটি ও ডিজিপি পশ্চিমবঙ্গ পদে। এছাড়া লক্ষ্মী নারায়ণ মীণাকে পাঠানো হয়েছে এডিজি, পশ্চিমবঙ্গ অ্যাডিশনাল কারেকশনাল পদে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor