Wednesday, June 17, 2026
HomeScrollরাজ্যের আরও দুই সচিবকে অন্য ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন
Election Commission

রাজ্যের আরও দুই সচিবকে অন্য ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন

দুই সচিবকে ভিন্‌রাজ্যে পর্যবেক্ষক করে পাঠাল কমিশন

কলকাতা: রাজ্যের আরও দুই সচিবকে অন্য রাজ্যে পাঠাল নির্বাচন কমিশন (Election Commission)। অন্য রাজ্যের ভোটে পর্যবেক্ষক হিসাবে প্রিয়ঙ্কা শিঙ্গলা এবং পি মোহনগান্ধীকে পাঠাচ্ছে কমিশন।প্রিয়ঙ্কা বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা বিভাগের সিনিয়র বিশেষসচিব। মোহনগান্ধী শিল্প, বাণিজ্য এবং উদ্যোগ বিভাগের সচিব তথা পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন এবং বাণিজ্য কর্পোরেশনের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর।

পশ্চিমবঙ্গে ভোটের (West Bengal Election 2026) নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। আদর্শ নির্বাচনী বিধি জারি হয়েছে। তার পর রাত পোহানোর আগেই রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব পদ থেকে বর্তমান দুই আমলা নন্দিনী চক্রবর্তী ও জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আইএএস অফিসার দুষ্যন্ত নারিয়ালাকে (১৯৯৩ ব্যাচ) পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ করার কথা বলা হয়েছে। পাশাপাশি আইএএস অফিসার সঙ্গমিত্রা ঘোষকে (১৯৯৭ ব্যাচ) প্রিন্সিপাল সেক্রেটারি, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স পদে বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।দায়িত্ব বাড়ানো হচ্ছে, সেইসঙ্গে প্রশাসনিক পদে একাধিক রদবদল হচ্ছে। রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনারকে বদলে দিল নির্বাচন কমিশন। ডিজপি পদ থেকে পীযূষ পাণ্ডে সরানো হয়েছে। তার জায়গায় রাজ্যের নতুন ডিজিপি হচ্ছেন সিদ্ধিনাথ গুপ্ত। এবার রাজ্যের আরও দুই দফতরের সচিবকে ভিন্‌রাজ্যে পাঠাল নির্বাচন কমিশন।

আরও পড়ুন: কলকাতা পুলিশের নির্বাচন সেলের দায়িত্বে অতিরিক্ত সিপি দেবেন্দ্র প্রকাশ সিং

মঙ্গলবার পূর্ত দফতরের সচিব অন্তরা আচার্য এবং খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকিকে অন্য রাজ্যের পর্যবেক্ষক করে পাঠানোর কথা জানিয়েছে কমিশন। তার আগে রাজ্যের অপসারিত স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে অন্য রাজ্যে ভোট-পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে।কমিশন সূত্রে খবর, রাজ্যের দুই দফতরের সচিব অন্তরা এবং পারভেজ কমিশনকে চিঠি দেন। তাঁরা চিঠিতে আবেদন জানান, তাঁদের অন্য রাজ্যের পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। ওই আধিকারিকদের বক্তব্য, দু’টি গুরুত্বপূর্ণ দফতরের কাজ সারা বছর ধরে চলে। এই অবস্থায় সচিবদের সরিয়ে দিলে কাজে প্রভাব পড়তে পারে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, চিঠিতে আরও চার জন বিকল্প আধিকারিকের নাম জমা দিয়েছেন ওই দু’জন। এ বার আরও দুই সচিবকে ভিন্‌রাজ্যে পর্যবেক্ষক করে পাঠাল কমিশন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO