Sunday, March 22, 2026
HomeScrollভোটার স্বাচ্ছন্দ্যে একাধিক পদক্ষেপ করল কমিশন
Election Commission

ভোটার স্বাচ্ছন্দ্যে একাধিক পদক্ষেপ করল কমিশন

নতুন নির্দেশিকায় কী জানাল কমিশন?

ওয়েব ডেস্ক : সামনেই একাধিক রাজ্য ও এক কেন্দ্রীয়শাসিত অঞ্চলে হতে চলেছে নির্বাচন (Election)। তার আগে একাধিক নির্দেশিকা (Guidelines) জারি করল নির্বাচন কমিশন (Election Commission)। নির্দেশিকায় ভোটারদের বসার জায়গার ব্যবস্থা করার কথা বলেছে কমিশন। এছাড়া একাধিক সুবিধার কথা বলা হয়েছে কমিশনের নির্দেশিকায়।

ভোটারদেরকে সচেতন করার জন্য চারটি ভোটার সহায়তা পোস্টার টাঙানোর কথা বলা হয়েছে কমিশনের (Election Commission) নির্দেশিকায়। পোস্টারগুলিকে একটি নির্দিষ্ট জায়গায় রাখার কথা বলা হয়েছে। যাতে ভোটাররা তা দেখতে পারেন। জানা যাচ্ছে, ওই পোস্টারে প্রার্থীদের তালিকা, ভোট দিতে কী কী পরিচয়পত্র সঙ্গে রাখবেন ভোটাররা, ভোট কেন্দ্রের বিবরণ সহ আর বেশ কিছু বিষয় লেখা থাকবে।

আরও খবর : ধেয়ে আসছে কালবৈশাখী! তছনছ হবে একাধিক জেলা! দেখে নিন আবহাওয়ার বিরাট আপডেট

কমিশনের (Election Commission) তরফে রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করা বলা হয়, আসন্ন একাধিক রাজ্য ও এক কেন্দ্রীয়শাসিত অঞ্চলে যে নির্বাচন হতে চলেছে, তাতে বুথের সংখ্যা হল ২ লক্ষ ১৮ হাজার, ৮০৭টি। আর বুথগুলিতে শৌচালয় থেকে শুরু করে ‘র‍্যাম্প’-এর ব্যাবস্থা করার কথা জানানো হয়েছে। এছাড়া বুথগুলিতে ছাউনি সহ প্রতিক্ষা করার জায়গা রাখার কথাও বলা হয়েছে। এছাড়া বুথগুলিতে বসার জন্যও বেঞ্চ রাখার কথাও জানানো হয়েছে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, ভোটকেন্দ্রগুলিতে (Polling station) ভোটার সহায়তা বুথ তৈরি রাখতে হবে। সেখানে বিএলএ আধিকারিকরা উপস্থিত থেকে ভোটারদেরকে সাহায্য করবেন। এদিকে কমিশন এবার সিদ্ধান্ত নিয়েছে, এবার ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন না ভোটাররা। কেউ মোবাইল নিয়ে এলে তা জমা রাখতে হবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/