Sunday, June 21, 2026
HomeScrollIPL-এর আগে অভিনব উদ্যোগ RCB-র
RCB

IPL-এর আগে অভিনব উদ্যোগ RCB-র

বিনামূল্যে মেট্রোতে যাতায়াত করতে পারবেন সমর্থকরা

ওয়েব ডেস্ক : আর মাত্র ৬ দিন। তার পরেই শুরু হবে আইপিএল (IPL 2026)। এদিকে ১৭ বছরের খরা কাটিয়ে ২০২৫ সালে এই টুর্নামেন্ট জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। আসন্ন মরশুমেও এই টুর্নামেন্ট জয়ের লক্ষ্যে নামবে বিরাট কেহলিরা (Virat Kohli)। ২৮ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে তাঁরা। তার আগে অভিনব উদ্যোগ নিল আরসিবি। এবার বেঙ্গালুরুর ম্যাচের দিন বিনামূল্যে মেট্রোতে যাতায়াত করতে পারবেন সমর্থকরা। সেক্ষেত্রে মেট্রো স্টেশনে টিকিট দেখালেই মিলবে সুবিধা।

জানা যাচ্ছে, এমনটাই জানিয়েছেন আরসিবি’র (RCB) এক কর্তা। তিনি জানিয়েছেন এম চিন্নাস্বামী স্টেডিয়ামে যে সমর্থকরা খেলা দেখতে আসবেন তাঁরা বিনামূল্যে মেট্রোতে যেতে পারবেন। জানা গিয়েছে, ম্যাচের টিকিট কাটার পর মেট্রোর একটি টিকিটও পাবেন সমর্থকরা।

আরও খবর : বোলাররাই চাপে ফেলবে KKR–কে? IPL শুরুর আগেই বিরাট ভবিষ্যদ্বাণী কিংবদন্তির

আর মেট্রো স্টেশনে ঢোকা ও বেরনোর সময় মেট্রো টিকিটের কিউআর কোডটি স্ক্যান করতে হবে সমর্থকদের। তবে এই টিকিটের মাধ্যমে শুধু একবারই সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে এই কিউআর কোড পাঠানো যাবে না অন্য কাউকে। যিনি ম্যাচের টিকিট কেটেছেন, শুধুমাত্র তিনিই সেটি ব্যবহার করতে পারবেন।

তবে এটি প্রথম নয়, এর আগে ২০২৩ সালে এমন ধরণের ব্যবস্থা করেছিল চেন্নাই সুপার কিংস (CSK)। মেট্রো রেলের সঙ্গে চুক্ত করে এমন একটি ব্যবস্থা করেছিল ধোনির দল। তবে চলতি বছর আরসিবির এমন উদ্যোগে রীতিমতো খুশি সমর্থকরা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto