HomeScrollবোলাররাই চাপে ফেলবে KKR–কে? IPL শুরুর আগেই বিরাট ভবিষ্যদ্বাণী কিংবদন্তির
Kolkata Knight Riders

বোলাররাই চাপে ফেলবে KKR–কে? IPL শুরুর আগেই বিরাট ভবিষ্যদ্বাণী কিংবদন্তির

KKR-এর বোলিং ইউনিট নিয়ে কী বললেন ভারতের এই তারকা স্পিনার? দেখুন

ওয়েব ডেস্ক: আইপিএল (IPL 2026) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন। কিন্তু তার আগেই একের পর এক দুশ্চিন্তায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবির। বিশেষ করে দলের বোলিং বিভাগের পেস আক্রমণ কার্যত ভেঙে পড়েছে চোট-আঘাতের ধাক্কায়। কূটনৈতিক কারণে মুস্তাফিজুর রহমান বাদ পড়ার পর এখন আবার অনিশ্চিত পাথিরানাও। এদিকে আবার চোট পেয়ে হর্ষিত ও আকাশ দীপ টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। ফলে আইপিএল-এর মুখে বোলিং লাইনআপ নিয়ে প্রবল চাপে নাইটরা।

এই পরিস্থিতিতে অনেকেই ভরসা রাখছেন দলের স্পিন জুটির উপর। কারণ পার্পল ব্রিগেডে রয়েছেন দুই ‘মিস্ট্রি’ স্পিনার, যারা যেকোনও সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। অনেকেই বলছেন পেস বিভাগ চাপ বাড়ালেও কেকেআর-এর ‘তুরুপের তাস’ হতে পারেন সুনীল নারিন (Sunil Narine) এবং বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। এবার কিন্তু সেই বিষয়েও আশঙ্কার সুর শোনা গেল প্রাক্তন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) মুখে।

আরও পড়ুন: আকাশ দীপের পরিবর্তে কে? KKR-এর নজরে ৩ ‘ভয়ঙ্কর’ পেসার

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন স্পষ্ট জানিয়েছেন, কেকেআর-এর বোলিংয়ে আর আগের মতো রহস্য বা নতুনত্ব নেই। তাঁর মতে, “এক সময় কেকেআরের বিরুদ্ধে খেলতে নামলে ব্যাটাররা আলাদা করে প্রস্তুতি নিত। বোলারের হাতের মুভমেন্ট খুঁটিয়ে দেখত, ঝুঁকি কম নিয়ে খেলত। কিন্তু এখন সেই ভয়টা আর নেই।” অশ্বিন বিশেষ করে নজর দিয়েছেন বরুণ ও নারিনের সাম্প্রতিক পারফরম্যান্সে। তাঁর বিশ্লেষণ অনুযায়ী, বরুণ চক্রবর্তী এখন এমন এক পর্যায়ে পৌঁছেছেন, যেখানে তাঁকে নিজের বোলিংয়ে নতুন কিছু যোগ করতে হবে। অন্যদিকে নারিনের বোলিং অ্যাকশনেও সীমাবদ্ধতা এসেছে—তিনি আগের মতো হঠাৎ গতি বাড়াতে পারছেন না, ফলে ব্যাটারদের চমকে দেওয়ার ক্ষমতাও কমেছে।

সব মিলিয়ে, আইপিএল শুরুর আগেই কেকেআরের বোলিং বিভাগ ঘিরে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। পেস আক্রমণের দুর্বলতা ঢাকতে স্পিনই ছিল প্রধান ভরসা—কিন্তু সেই স্পিনকেও যদি প্রতিপক্ষ আর ভয় না পায়, তাহলে নাইটদের পথ যে কঠিন হতে চলেছে, তা বলাই যায়।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News