HomeScroll‘জেসিবি দিয়ে মাটি কাটা দেখতে অনেক বেশি ভিড় হয়', বিজেপির পরিবর্তন যাত্রা...
Abhishek Banerjee

‘জেসিবি দিয়ে মাটি কাটা দেখতে অনেক বেশি ভিড় হয়’, বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে কটাক্ষ অভিষেকের

এদিন এসআইআর ইস্যুতেও সরব হন অভিষেক

কলকাতা: ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) তৃণমূল নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মথুরাপুরের সভা থেকে তিনি বলেন, “যে বুথে ২০০ লিড আছে, সেটা ৪০০ করতে হবে। যে বিধানসভায় ৫০ হাজার ভোটের ব্যবধান রয়েছে, তা ৭০ হাজারে নিয়ে যেতে হবে।” তাঁর কথায়, এটি শুধু তৃণমূলের জয়ের ভোট নয়, “প্রতিরোধের ভোট, শিক্ষা দেওয়ার ভোট।”

সভা থেকে এসআইআর (SIR) ইস্যুতেও সরব হন অভিষেক। তাঁর অভিযোগ, প্রায় ৬০ লক্ষ মানুষকে এসআইআরে বিবেচনাধীন করে রাখা হয়েছে, যাতে তাঁরা ভোট দিতে না পারেন। তাঁর কথায়, “কারণ ভোট দিলে যদি তৃণমূলকে ভোট দেয়! এর রাজনৈতিক জবাব দিতে হবে।”

আরও পড়ুন: এটাই বিদায়ের সঠিক সময়’, ইস্তফা বিতর্কে মুখ খুললেন আনন্দ বোস

রাষ্ট্রপতিকে অপমান করা নিয়ে চলা বিতর্কেও মন্তব্য করেন তৃণমূল সাংসদ। একটি ছবি দেখিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে। আমরা নাকি রাষ্ট্রপতিকে অপমান করছি!” অভিষেকের দাবি, ওই ছবি পিআইবি-র পোস্ট করা। পাশাপাশি মণিপুরের হিংসা নিয়েও রাষ্ট্রপতির কোনও মন্তব্য পাওয়া যায়নি বলেও কটাক্ষ করেন তিনি।

অমিত শাহকে নিশানা করে অভিষেক বলেন, বাংলার বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপ্তম পে কমিশনের কথা বলেছেন। পাশাপাশি তাঁর মন্তব্য, “যাঁরা ধর্ম নিয়ে রাজনীতি করেন, তাঁরা রাজনৈতিক ভাবে দেউলিয়া। রাজনীতির মানে মানুষের উন্নয়ন হাসপাতাল, স্কুল-কলেজ, পানীয় জলের ব্যবস্থা।”

‘যুবসাথী’ প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। জানান, যাঁরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শিগগিরই টাকা পৌঁছে যাবে।

মথুরাপুরবাসীর উদ্দেশে অভিষেকের বার্তা, দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলকে ‘৩১-০’ ফল করার দায়িত্ব নিতে হবে কর্মীদেরই। একই সঙ্গে নারীদিবস উপলক্ষে তিনি বলেন, “নারীশক্তি সঙ্গে থাকলে কাউকে হারানো যায় না।” জেলার দুই মহিলা সাংসদ প্রতিমা মণ্ডল ও সায়নী ঘোষের কথাও তুলে ধরে নারীদের ভূমিকার প্রশংসা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

[youtube-feed feed=1]
Read More

Latest News