Sunday, June 7, 2026
HomeScroll‘এটাই বিদায়ের সঠিক সময়’, ইস্তফা বিতর্কে মুখ খুললেন আনন্দ বোস
CV Anand Bose

‘এটাই বিদায়ের সঠিক সময়’, ইস্তফা বিতর্কে মুখ খুললেন আনন্দ বোস

জল্পনা উড়িয়ে দিলেন আনন্দ বোস নিজেই

কলকাতা: ভোটের আগে আচমকা পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি.ভি. আনন্দ বোসের (CV Anand Bose) ইস্তফা ঘিরে জল্পনা এখনও থামেনি। তিনি কি কোনও চাপের মুখে পড়ে পদ ছেড়েছেন? তা নিয়েই রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। এমনকি এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বিজেপির (BJP) দিকে ইঙ্গিত করেছিলেন। তবে রবিবার কলকাতায় ফিরে সেই জল্পনা উড়িয়ে দিলেন আনন্দ বোস নিজেই।

দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছুটা দার্শনিক সুরেই তিনি বলেন, “এটা আমার সচেতন সিদ্ধান্ত। এটাই বিদায় নেওয়ার সঠিক সময়। একজন গেলে তবেই তো আরেকজন আসবে।”

আরও পড়ুন: ‘বাংলার মাটি দুর্জয় ঘাঁটি’ ভোটের আবহে নারী দিবসে কেন্দ্রকে কড়াবার্তা মমতার

বিদায়ী রাজ্যপাল জানান, বাংলায় কাটানো সময় তাঁর কাছে অত্যন্ত স্মরণীয়। করজোড়ে প্রণাম জানিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর কাছে খুবই ভালো ছিল। এমনকি তিনি এখন কলকাতার চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের ভোটারও হয়েছেন বলে জানান আনন্দ বোস। সে কারণে বাংলার সঙ্গে তাঁর সম্পর্ক আরও গভীর হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপাতত কোনও স্পষ্ট ইঙ্গিত দেননি বিদায়ী রাজ্যপাল। আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি সরাসরি রাজনীতিতে নামবেন কি না, কিংবা অন্য কোনও দায়িত্বে দেখা যাবে কি না— সে বিষয়ে প্রশ্ন করা হলে মুখে কুলুপ রাখেন তিনি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ভোটের মুখে রাজ্যপালের আকস্মিক ইস্তফা ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা সহজে থামার সম্ভাবনা কম। যদিও আনন্দ বোস নিজে স্পষ্ট করে দিয়েছেন, তাঁর সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং স্বেচ্ছায় নেওয়া।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini