Tuesday, July 7, 2026
HomeBig newsপ্রয়াত বর্ষীয়ান বামপন্থী নেতা! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
Samir Putatundu Passed Away

প্রয়াত বর্ষীয়ান বামপন্থী নেতা! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মুকুন্দপুরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি

ওয়েব ডেস্ক : প্রয়াত একদা সিপিএমের দোর্দণ্ডপ্রতাপ নেতা সমীর পুততুণ্ড (Samir Putatundu Passed Away)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। রবিবার রাতে মুকুন্দপুরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যাচ্ছে, স্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি সাতদিন আগে ভর্তি হয়েছিলেন হাসাপাতালে। তবে দিন দুয়েক আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তবে শেষ রক্ষা হল না।

বর্ষীয়ান এই বামপন্থী নেতাকে খুব কাছ থেকে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মৃত্যুতে তিনি সমাজমাধ্যমে লিখেছেন, “একদা বাম আন্দোলনের শক্তিশালী নেতা সমীর পুততুণ্ডকে হারিয়ে আমি খুবই মর্মাহত বোধ করছি। মনে হচ্ছে, আমি নিজের কাউকে হারালাম। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে একসাথে কাজ করেছি। অনুরাধাদিকে সান্ত্বনা জানানোর ভাষা নেই, তবুও সর্বদা পাশে আছি।”

আরও খবর: মমতার পাল্টা জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠালেন শুভেন্দু!

সিপিএমের (CPM) দক্ষ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন সমীর পুততুণ্ড। সিপিএমের দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক ছিলেন তিনি। তবে ২০০১ সালে দলের সঙ্গে মতানৈক্যের কারণে সইফুদ্দিন চৌধুরীর সঙ্গে তিনি সিপিএম ছাড়েন। এর পরেই গঠন করেন নতুন দল পিডিএস (পার্টি অফ ডেমোক্র্যাটিক সোশ্যালিজম)। সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন সমীর পুততুণ্ড।

এছাড়া দেশ বাঁচাও গণমঞ্চের অন্যতম অভিভাবক ছিলেন তিনি। একাধিক আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। অন্যদিকে, নিজের জীবনের শেষ দিনেও সমালোচনা করেছেন সিপিএমের। তবে সেই নেতা এবার প্রয়াত হলেন। রাতেই প্রয়াত পিডিএস নেতার মৃত্যুতে শোকপ্রকাশ জানান পূর্ণেন্দু বসু, দোলা সেন-সহ নেতারা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d