HomeBig newsআচমকা অসুস্থ বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি
Rathindra Bose

আচমকা অসুস্থ বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি

শুক্রবার রাতে আচমকা বুকে ব্যথা অনুভব করায় বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুকে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

ওয়েব ডেস্ক : আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু (Rathindra Bose)। শুক্রবার রাতে বুকে ব্যথা অনুভব করার পর দ্রুত তাঁকে বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে ভর্তি করানো হয়েছে। শুরু হয়েছে চিকিৎসা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভর্তির পর রথীন্দ্রনাথ বসুর একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

আরও খবর :  পুজোর মরসুমে পুলিশকর্মীদের ছুটি কার্যত বন্ধ! ৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত জারি কড়া নির্দেশিকা

শুক্রবার গান্ধীজয়ন্তী এবং লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন রথীন্দ্রনাথ (Rathindra Bose)। দিনভর বিভিন্ন কর্মসূচি শেষ করে রাতে বাড়ি ফেরেন তিনি। এরপরই আচমকা বুকে ব্যথা অনুভব করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান।

রথীন্দ্রনাথ বসু পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। পরে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন রথীন্দ্রনাথ বসু। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ২৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবার বিধায়ক হিসেবে বিধানসভায় প্রবেশ করেন রথীন্দ্রনাথ। এরপর সর্বসম্মতিক্রমে তাঁকে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার নির্বাচিত করা হয়। হঠাৎ তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

[youtube-feed feed=1]
Read More

Latest News