HomeScrollআজই প্রকাশ হতে পারে দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি তালিকা
West Bengal Assembly Elections 2026

আজই প্রকাশ হতে পারে দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি তালিকা

দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কখন দেখতে পাবেন?

কলকাতা: আজ শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা (West Bengal Second Supplementary Voter List) প্রকাশ। রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে সোমবার মধ্যরাতে এসআইআরের প্রথম অতিরিক্ত তালিকা (West Bengal SIR Supplementary List 2026) প্রকাশ করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। কমিশন সূত্রে খবর, প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে এখনও পর্যন্ত ৩৬ লক্ষের নিষ্পত্তি হয়েছে। আজ রাত ৯টায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে বলে খবর। কিন্তু, সোমবারের মতো তা পিছিয়ে ফের মধ্যরাত হতে পারে বলে মনে করা হচ্ছে। কত নাম বাদ যেতে পারে, সেই নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে।

প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর কমিশনের তরফে জানানো হয়েছিল, প্রায় ৬০ লক্ষ আবেদনকারীর মধ্যে ২৯ লক্ষের ফয়সালা হয়েছে। বুধবারের তথ্য ছিল, এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৩২ লক্ষের। বৃহস্পতিবার জানা গেল, এই সংখ্যাটা এখন ৩৬ লক্ষ। পশ্চিমবঙ্গের সিইও দফতরের তরফে জানান হয়েছে, প্রতিদিনই অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের নামের নিষ্পত্তি করছে নির্বাচন কমিশন। শুক্রবারও এই কাজ হবে। এ দিন বিকেল পর্যন্ত চলবে বিচারের কাজ। তারপর কমিশনের কাছে আসবে তথ্য।তথ্য প্রসেস করতে ৪ থেকে ৬ ঘণ্টা লাগতে পারে। তারপরই লিস্ট প্রকাশ করা হবে। অর্থাৎ আজও তালিকা পেতে পেতে রাত গড়িয়ে যেতে পারে। তারপর কমিশনের ওয়েবসাইটে লিস্ট দেখা যাবে।

আরও পড়ুন: ভোটের আগেই তালিকা থেকে উধাও নাম! ‘ক্লেরিক্যাল ভুলে’ বঞ্চিত হতে পারেন লক্ষ লক্ষ বাংলার ভোটার?

SIR-এর খসড়া পর্যায়ে মোট ৫৮ লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়েছিল, যার ফলে রাজ্যের ভোটার সংখ্যা ৭.৬৬ কোটি থেকে কমে ৭.০৮ কোটিতে নেমে আসে। মৃত্যু, স্থানান্তর, ডুপ্লিকেশন এবং ঠিকানা পরিবর্তনের কারণে এই নামগুলো বাদ দেওয়া হয় বলেই জানায় কমিশন। চূড়ান্ত পর্যায়ে প্রায় ৬৩ লক্ষের নাম গিয়েছে বলে কমিশন সূত্রে খবর। পাশাপাশি ৬০ লক্ষের বেশি নাম বিবেচনাধীন তালিকায় রাখা হয়। যে মামলাগুলি বিচারবিভাগীয় আধিকারিকদের পর্যবেক্ষণে নিষ্পত্তির জন্য রাখা হয়েছে। পাশাপাশি বৈধ ভোটারের সংখ্যা কমে দাঁড়ায় ৭.০৪ কোটিতে।প্রথম তালিকায় ৩২ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৪০% তালিকা থেকে বাদ পড়েছে। যা প্রায় ১৩ লাখ। অন্যদিকে প্রায় ২৮ লক্ষ মামলা এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ৭০৫ জন বিচারবিভাগীয় কর্মকর্তা এই মামলাগুলির শুনানি করছেন বলেই কমিশন সূত্রে খবর।

[youtube-feed feed=1]
Read More

Latest News