Monday, March 30, 2026
HomeScrollদীপু দাসকে নিয়ে কেন বিবৃতি নেই প্রধানমন্ত্রীর! প্রশ্ন অভিষেকের
Abhishek Banerjee

দীপু দাসকে নিয়ে কেন বিবৃতি নেই প্রধানমন্ত্রীর! প্রশ্ন অভিষেকের

বিজেপি বাংলাদেশের ইস্যু নিয়েও ভারতে রাজনীতি করছে, অভিযোগ অভিষেকের

ওয়েব ডেস্ক : সম্প্রতি বাংলাদেশে (Bangladesh) নৃশংসভাবে খুন হয়েছেন দীপুচন্দ্র দাস। তা নিয়ে এবার সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এ নয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) আক্রমণ করলেন তিনি। অভিষেক অভিযোগ করেছেন, এই হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা বিদেশমন্ত্রী এস জয়শংকরের পক্ষ থেকে আলাদা করে কোনও ধরণের বার্তা দেওয়া হয়নি।

মূলত, ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুর পর ফের উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ (Bangladesh)। তার পরেই ময়মনসিংহে ঘটে এই নির্মম হত্যাকাণ্ড। এ নিয়ে ভারত সরকারের তরফে দীপুর দাসের বিচারের দাবি জানানো হয়ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শংকরের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তা নিয়েও সরব হয়েছেন অভিষেক।

অভিষেক বলেন, কেন্দের বিজেপি সরকার নিজেদেরকে হিন্দুদের রক্ষক বলে দাবি করেন। কিন্তু বাংদেশের হত্যা কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রকের তরফে কোনও রকমের বিবৃতি দেওয়া হয়নি। তিনি আরও বলেছেন, দুই মাস আগেই প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে সৌজন্য বিনিময় করেছিলেন, তাহলে এখন কেন এই নীরবতা। সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেছেন তিনি। বলেছেন, শুভেন্দু বলেছিলেন ইউনূসের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের থেকেও ভালো। আর সেকানেই এখন হিন্দুদের মারা হচ্ছে। অভিষেক অভিযোগ করেছেন, বিজেপি (BJP) বাংলাদেশের ইস্যু নিয়েও ভারতে রাজনীতি করছে।

আরও খবর : ৩১ ডিসেম্বর ‘দিল্লি চলো’ অভিষেকের

এছাড়া এই হত্যা কাণ্ড নিয়ে অভিষেক বলেছেন, দীপু দাস নাকি ধর্মের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন। কিন্তু তার প্রমাণ নেই। সে দেশে এটি নিয়ে রাজনীতি হচ্ছে। আর তা নিয়েও ভারতে বিজেপি রাজনীতি করছে। তৃণমূল সাংসদ অভিযোগ করেছেন, অতীতে পুলওয়ামার ছবি দেখিয়ে ভোট চাওয়া হয়েছিল, আর বাংলাদেশ ইস্যুকে এখন রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে বিজেপি। বাংলাদেশে জামাত যে ভাষা ব্যবহার করছে, বাংলায় বিজেপিও অনেক ক্ষেত্রে একই সুরে কথা বলছে বলেও অভিযোগ করেছেন তিনি।

তবে অভিষেক জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের বিষয়ে কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নেবে, তাতে তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। পহেলগাঁও হামলা ও তার পরবর্তী সামরিক অভিযানের সময়েও তার ব্যতিক্রম হয়নি। তবে কেন্দ্র সরকার এ নিয়ে নিজেদের অবস্থান কেন স্পষ্ট করছে না, প্রশ্ন তুলেছেন অভিষেক?

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot