Saturday, March 14, 2026
Homeনকল সোনা বিক্রির অভিযোগে চরম পরিণতি এক ব্যাক্তির, চাঞ্চল্য বেহালায়

নকল সোনা বিক্রির অভিযোগে চরম পরিণতি এক ব্যাক্তির, চাঞ্চল্য বেহালায়

কলকাতা: খাস কলকাতার (Kolkata) বুকে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। নকল সোনা (Fake Gold) বিক্রির অভিযোগে একদল অপরিচিতের হাতে খুন হতে হল এক ব্যাক্তিকে। রবিবার এই ঘটনাটি ঘটেছে বেহালার পর্ণশ্রী থানা (Behala Parnasree) এলাকায়। মৃতের নাম মহেন্দ্র সিং। ঘটনায় আহত আরও একজন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পর্নশ্রী থানা এলাকার (Panyashree Police Station) ধর্মরাজ তলায় টহলদারির সময় পুলিশ কর্মীরা দীপক সিংকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশ কর্মীরা জিজ্ঞাসাবাদের পর জানতে পারেন আহতের আত্মীয় মহেন্দ্র সিং এবং তিনি একদল অপরিচিত ব্যক্তি দ্বারা আক্রান্ত হয়েছেন। পুলিশ দুজনকেই উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে (Vidyasagar State General Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা মহেন্দ্র সিংকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: বর্ষা প্রবেশে ফের আতঙ্কে উদয়নারায়নপুরের বাসিন্দারা

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে দীপক এবং মহেন্দ্র সিং অভিযুক্তদের কাছে নকল সোনার বিক্রি (Fake Gold Selling) করেছিল। প্রতারণার কথা বুঝতে পেরেই অভিযুক্তদের দ্বারা আক্রান্ত হন দীপক এবং মহেন্দ্র। তারপরই এই ঘটনা ঘটে বলে পুলিশের অনুমান। ইতিমধ্যেই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। নকল সোনাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি, দীপক সিংহের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ।

দেখুন অন্য খবর 

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked