দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বড় কাঁছারী মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান ভস্মীভূত হয়ে গিয়েছিল। মুহূর্তে জীবিকা হারিয়ে বিপাকে পড়েছিলেন বহু দোকানদার। সেই সময় তাঁদের পাশে দাঁড়িয়ে নতুন করে দোকান তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
এবার সেই প্রতিশ্রুতিই পূরণ হতে চলেছে। রবিবার বিকেলে বড় কাঁছারী মন্দির সংলগ্ন নতুনভাবে তৈরি দোকানগুলির চাবি ক্ষতিগ্রস্ত মালিকদের হাতে তুলে দেবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: আজই পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের ভোট ঘোষণা! কতগুলি দফায় হতে পারে ভোট? দেখুন
জানা গিয়েছে, সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিষ্ণুপুর ২ নম্বর ব্লকে আজ ১৫ মার্চ বিকেল ৪টেয় এই চাবি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অভিষেকের উদ্যোগেই মন্দির সংলগ্ন ক্ষতিগ্রস্ত স্টলগুলি নতুনভাবে তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত, প্রায় দু’ বছর আগে বড় কাঁছারী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু দোকান পুড়ে ছাই হয়ে যায়। সেই সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন অভিষেক। অবশেষে নতুন করে তৈরি দোকানগুলির চাবি তুলে দিয়ে সেই প্রতিশ্রুতিই বাস্তবায়িত করতে চলেছেন তিনি।







