Wednesday, March 4, 2026
Homeগৌরী-সুহানার সঙ্গে জন্মদিন পালন আব্রামের, শাহরুখ-আরিয়ান কোথায়!

গৌরী-সুহানার সঙ্গে জন্মদিন পালন আব্রামের, শাহরুখ-আরিয়ান কোথায়!

ওয়েব ডেস্ক: প্রায় প্রত্যেক জন্মদিনেই মন্নাতের(Mannat) বারান্দায় দেখা দেন বলিউড বাদশা শাহরুখ খান(Sharukh Khan)। দু-হাত তুলে সেই পরিচিত সিগনেচার স্টেপ আর অনুযায়ীদের দিকে ছুড়ে যান চুম্বন। কিন্তু গত বছর জন্মদিনে(Birth Day) এমন পরিচিত দৃশ্য দেখা যায়নি। মন্নতের সামনে অনুরাগীদের দেখা দেননি তিনি। কিভাবে তিনি জন্মদিন পালন করলেন, কোথায় কাটলেন কেক সেসব জানা গেছে পরের সোশ্যাল মিডিয়ায় গৌরী খানের পোস্ট দেখে। এবার ১২ বছরের পা দিলেন শাহরুখের ঘনিষ্ঠপুত্র আব্রাম খান(Abram Khan)।গত ২৭ মে ছিল আব্রামের জন্মদিন। আব্রামের জন্মদিনে থাকতে পারলেন না শাহরুখ। ছিলেন না আব্রামের দাদা আরিয়ানও। শাহরুখের নয়নের মণি আব্রাম। সব সময় শাহরুখের সঙ্গে ফুটফুটে একরত্তি আব্রামকে দেখা যায়।

সারোগেসির মাধ্যমে আব্রামকে পেয়েছে খান পরিবার। তার দৌরাত্ম্য সামলাতে হিমশিম খেতে হয় তার দেখভাল করা ন্যানিদের।
এবছর বাবাকে ছাড়াই গৌরী-সুহানার সঙ্গে জন্মদিন উদযাপন হল আব্রামের। জন্মদিনের পার্টিতে দেখা গেল না কিং খান কিংবা আরিয়ানকে। যদিও যথেষ্ট জাঁকজমক ছিল না। তবুও মা ও দিদির সঙ্গে যথেষ্ট আনন্দে কাটাতে দেখা গিয়েছে আব্রাম কে। সঙ্গে ছিল তার দিদিমাও।


নানান ধরনের খাবার খেয়ে অন্যদের সঙ্গে বেশ মজায় দিন কাটিয়েছে আব্রাম।
জানা যায় মুম্বইয়ের নীতা- মুকেশ আম্বানি কালচারাল সেন্টার আর্টস ক্যাফেতে আব্রাম খানের এবারের জন্মদিন পালন হয়েছে। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় তার জন্মদিনের বেশ কিছু ঝলক পোস্ট করা হয়েছে। সঙ্গে লেখা হয়েছে,’…
ভীষণ আনন্দের ব্যাপার আব্রামের জন্মদিন উদযাপন। আরও একটা সন্ধ্যা মিষ্টি কিছু মুহূর্ত এবং হাসির। আব্রামের বার্থডে পার্টিতে ছিল পিৎজা,মিষ্টি সহ চকলেট বার্থডে কেক।’ শুধু পার্টিতে দেখা মেলেনি শাহরুখ খান আর আরিয়ান খানের। তবে কিং খানের ম্যানেজার পূজা দাদলানি এবং গৌরীর মা উপস্থিত ছিলেন সঙ্গে ছিলেন নিকট আত্মীয় ও বন্ধুরা।

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80