Wednesday, August 12, 2026
HomeScroll৩০ জুলাইয়ের মিছিলে পুলিশের ‘না’, হাইকোর্টে ABTA, কালই শুনানির সম্ভাবনা
ABTA

৩০ জুলাইয়ের মিছিলে পুলিশের ‘না’, হাইকোর্টে ABTA, কালই শুনানির সম্ভাবনা

অভিযোগ, নির্ধারিত কর্মসূচির জন্য কলকাতা পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও এখনও পর্যন্ত সেই অনুমতি মেলেনি

কলকাতা: ৩০ জুলাই কলকাতায় প্রস্তাবিত শিক্ষক সংগঠন অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন (ABTA)-এর মিছিল ঘিরে আইনি লড়াই শুরু হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত র‍্যালি করার অনুমতি চেয়ে সংগঠনটি আদালতের দ্বারস্থ হয়েছে। অভিযোগ, নির্ধারিত কর্মসূচির জন্য কলকাতা পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও এখনও পর্যন্ত সেই অনুমতি মেলেনি।

এই পরিস্থিতিতে ABTA-র পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের আবেদন করা হয়। সংগঠনের হয়ে আইনজীবী ফিরদৌস শামিম বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানান। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।

আরও পড়ুন: প্রতি মাসে রিপোর্ট জমা বাধ্যতামূলক, বেসরকারি স্কুলে কড়া নজরদারির নির্দেশ শিক্ষা দফতরের

আদালত সূত্রে জানা গিয়েছে, মামলাটির শুনানি আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই শুনানিতেই কলকাতা পুলিশকে তাদের অবস্থান স্পষ্ট করতে হতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে আদালত মিছিলের অনুমতি সংক্রান্ত বিষয়ে কী নির্দেশ দেয়, সেদিকেও নজর থাকবে শিক্ষক সংগঠন এবং প্রশাসনের।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংগঠনের মিছিল, সভা বা গণজমায়েতের অনুমতি নিয়ে একাধিকবার আদালতের দ্বারস্থ হওয়ার নজির তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে ABTA-র এই আবেদনও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আইন মহল। আদালতের নির্দেশের উপরই নির্ভর করবে ৩০ জুলাইয়ের কর্মসূচি পূর্বঘোষিত রুটে করা যাবে কি না, নাকি প্রশাসনের সিদ্ধান্তই বহাল থাকবে।

এখন সমস্ত নজর কলকাতা হাইকোর্টের সম্ভাব্য শুনানির দিকে। আদালতের নির্দেশই আগামী কর্মসূচির ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor