Homeলিডগম্ভীর-আগরকর-লক্ষ্মণকে তলব BCCI-এর, আয়ল্যান্ড-ইংল্যান্ডের লজ্জার পর এবার বড় সিদ্ধান্তের পালা?
BCCI

গম্ভীর-আগরকর-লক্ষ্মণকে তলব BCCI-এর, আয়ল্যান্ড-ইংল্যান্ডের লজ্জার পর এবার বড় সিদ্ধান্তের পালা?

চোট-ফিটনেস থেকে ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা, মুম্বইয়ের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে হবে আলোচনা

ওয়েব ডেস্ক : বিদেশের মাটিতে ভারতীয় দলের সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সের পর নড়েচড়ে বসল বিসিসিআই (BCCI)। বৃহস্পতিবার মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে বসবেন ভারতীয় দলের (Team India) প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir), নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর (Ajit Agarkar) এবং সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ভারতের পারফরম্যান্সই বৈঠকের অন্যতম প্রধান বিষয়। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজে ০-২ ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে (India)। এরপর ইংল্যান্ড সফরেও টি-২০ সিরিজে ০-৪ হোয়াইটওয়াশ হয় দল। একদিনের সিরিজের প্রথম ম্যাচ জিতেও শেষ পর্যন্ত ১-২ ব্যবধানে সিরিজ হাতছাড়া করে ভারত।

আরও খবর : ২০ মিনিটেই উধাও ভারত-ব্রাজিল ম্যাচের টিকিট! ৯৯৯ থেকে ১৫ হাজার, কলকাতায় ফুটবল উন্মাদনা তুঙ্গে

তবে শুধু মাঠের ফলাফল নয়, ক্রিকেটারদের চোট ও ফিটনেস নিয়েও এবার বিস্তারিত আলোচনা হতে পারে। একের পর এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোটের কারণে দলের বাইরে চলে যাওয়ায় সেন্টার অফ এক্সেলেন্সের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। খেলোয়াড়, চিকিৎসা ব্যবস্থা, নির্বাচক এবং দলের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হতে পারে।

আইপিএলের অতিরিক্ত কাজের চাপ ক্রিকেটারদের ফিটনেসে কতটা প্রভাব ফেলছে, সেই বিষয়টিও আলোচনায় আসতে পারে। বিশেষ করে জসপ্রীত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি এবং হর্ষিত রানার ফিটনেস নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ রয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের দলে থাকা এই চার ক্রিকেটারের অংশগ্রহণই ফিটনেস পরীক্ষার উপর নির্ভর করছে।

সামনে নিউজিল্যান্ড সফর এবং ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ। ফলে আগামী দিনে ভারতীয় ক্রিকেটের রোডম্যাপ কী হবে, কীভাবে পেসারদের চোট কমানো যাবে এবং হার্দিক পাণ্ডিয়ার ফিটনেস কীভাবে সামলানো হবে—সবকিছু নিয়েই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপের আগে কোচিং স্টাফ, নির্বাচক এবং সেন্টার অফ এক্সেলেন্সের মধ্যে আরও ভালো সমন্বয়ের উপর জোর দিতে চাইছে বোর্ড।

[youtube-feed feed=1]
Read More

Latest News