HomeScrollকলকাতা-সহ দক্ষিণের আট জেলায় প্রবল বৃষ্টি, বজ্রপাতের সতর্কতা! দমকা হাওয়ার আশঙ্কা
Weather Update

কলকাতা-সহ দক্ষিণের আট জেলায় প্রবল বৃষ্টি, বজ্রপাতের সতর্কতা! দমকা হাওয়ার আশঙ্কা

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি, প্রবল বর্ষণ এবং বজ্রপাতের সম্ভাবনা

কলকাতা: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ। ভোর থেকে খেপে খেপে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং শহরতলির বিভিন্ন এলাকায় (Kolkata Rain Forecast)। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি, প্রবল বর্ষণ এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বইতে পারে দমকা হাওয়াও (Weather Update)।

বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের আট জেলায় ঝড়বৃষ্টির জন্য ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। তালিকায় রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূম। এই জেলাগুলির কোনও কোনও এলাকায় ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টির সময় ঘন ঘন বজ্রপাতের আশঙ্কার কথাও জানিয়েছে হাওয়া অফিস।

আরও খবর : মেলবোর্নের ধাঁচে ফিরবে কলকাতার ট্রাম? অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠকে বড় ইঙ্গিত অর্জুনের

বৃষ্টির জেরে নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা রয়েছে। বীরভূম এবং মুর্শিদাবাদে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বুধবার দিনভর ৭৮.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। তবে পুরোপুরি দুর্যোগ কাটছে না। বিক্ষিপ্ত ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বৃষ্টি চলতে পারে। সোমবার থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

অন্য দিকে, উত্তরবঙ্গেও দুর্যোগ অব্যাহত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃহস্পতিবারও বৃষ্টির দাপট থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হতে পারে অতিভারী বৃষ্টি। শুক্রবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News