Friday, March 13, 2026
Homeকানপুর আইআইটি থেকে উদ্ধার পিএইচডি স্কলারের দেহ

কানপুর আইআইটি থেকে উদ্ধার পিএইচডি স্কলারের দেহ

ওয়েব ডেস্ক: আদালতের কড়া পদক্ষেপের জেরে আইআইটি কানপুরের (Kanpur) পিএইচডি পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও আরও দু’জন অভিযুক্ত। ২৪ বছরের পিএইচডি পড়ুয়া অঙ্কিত যাদবের পিতা রামসুরত যাদবের অভিযোগ, তাঁর পুত্রকে ধারাবাহিকভাবে হেনস্থা এবং ব্ল্যাকমেল করা হয়েছে। রসায়নে পিএইচডি পাঠরত অঙ্কিতকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে এক গবেষণারত মহিলা ও তাঁর মাকে অভিযুক্ত করা হয়েছে। যদিও কাউকেই এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি।

সূত্রের খবর, অঙ্কিতের একটি চিঠি মিলেছে। দেখা যাচ্ছে, চাপে পড়ে অঙ্কিত ব্যক্তিগতভাবে ঋণ নিয়ে ওই মহিলাকে ৫০,০০০ টাকা দেন। অনেক টালবাহানার পর সেই টাকা ফেরত দিলেও তার কিছু আপত্তিজনক ছবি ও ভিডিও ফাঁস করে জীবন নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন: সংরক্ষণ বিতর্কে পঞ্চায়েত নির্বাচনে স্থগিতাদেশ উত্তরাখণ্ড হাইকোর্টের

আরও জানা গিয়েছে, ওই ছাত্রকে ওই পঞ্চাশ হাজার টাকা ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। পরে ৫ লক্ষ টাকা না দিলে পুলিশে অভিযোগ করার হুমকি দেওয়া হয় বলে রামসুরতের দাবি। তিনি জানান, ঘটনার দিন সকালে মাকে ফোন করে অঙ্কিত ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও গবেষণাগত মহিলা দ্বারা হেনস্থা হওয়ার কথা জানিয়েছিল। ১০ ফেব্রুয়ারি হোস্টেলের দরজা ভেঙে বন্ধুরা অঙ্কিতকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel