Saturday, March 14, 2026
Homeরাজ্যের স্কুলগুলির লাইব্রেরিতে থাকবে মুখ্যমন্ত্রীর লেখা বই

রাজ্যের স্কুলগুলির লাইব্রেরিতে থাকবে মুখ্যমন্ত্রীর লেখা বই

কলকাতা: এবার থেকে স্কুলের লাইব্রেরিতে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বই। সরকারের তরফে পাঠানো হয়েছে নির্দেশ। স্কুলের লাইব্রেরির (school libraries) জন্য সম্প্রতি সরকার ২০ কোটি বরাদ্দ করেছে। লাইব্রেরির মান উন্নয়নের জন্য। স্কুল প্রতি ১ লাখ টাকা পাওয়ার কথা। তারপরই কি কি বই থাকবে তার একটি তালিকা পাঠানো হয়েছে স্কুলগুলিতে। তাতে ৫১৫ টি বইয়ের তালিকা রয়েছে। যার মধ্যে ১৯ টি মমতা বন্দ্যোপাধ্যায় লেখা বই রয়েছে। আলবার্ট আইনস্টাইন, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ,বঙ্কিম চন্দ্র এর বই এর পাশাপাশি তালিকায় রয়েছে মমতার বই এর নাম।

রাজ্যের ২০২৬টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলকে মোট ২০ কোটি ২৬ লক্ষ টাকা দেওয়ার দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। প্রতিটি স্কুলের জন্যে বরাদ্দ হয়েছে এক লক্ষ টাকা। এই অনুদান মূলত স্কুলে গ্রন্থাগার উন্নতির স্বার্থে শিক্ষা দফতরের তরফে দেওয়া হয়ে থাকে। শিক্ষা দফতর সূত্রে খবর, ৫১৫টি বই স্কুলকে কিনে রাখতে হবে গ্রন্থাগারে। এই ৫১৫টি বইয়ের মধ্যে ১৯টি বই মুখ্যমন্ত্রীর। মমতার লেখা গদ্য সমগ্র, শিশু মন, লহ প্রণাম মহিয়সী, কোভিডের দিনলিপি, দুয়ারে সরকার, কলম, আমাদের সংবিধান ও কিছু কথা, দুয়ার সরকার আপনার আমার, আমাদের দুর্গোৎসব, কলকাতার দুর্গোৎসব, গুলদাস্তা ই শায়েরী, কবিতা বিতান, মানুষের পক্ষে উন্নয়নের লক্ষ্যে, নাগরিক, লহ প্রণাম, সবুজ বাংলা, জাগরনের বাংলা, আমি ও নমজ্যোলি সমগ্র বই এর নাম পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিধানসভায় হঠাৎ অসুস্থ মনোরঞ্জন ব্যাপারী, লবিতে পড়েই জ্ঞান হারালেন তৃণমূল বিধায়ক

বিকাশ ভবন সূত্রে খবর, প্রথমে মমতার লেখা বই পৌঁছবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এরপর দ্বিতীয় সেট পৌঁছবে, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়ার স্কুলগুলিতে। তৃতীয় সেট পৌঁছবে, হুগলি, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে। এরপর চতুর্থ সেট পৌঁছবে, ব্যারাকপুর, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনায়। সব শেষে বই পৌঁছবে, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে।

অন্য খবর দেখুন 

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel