Thursday, March 12, 2026
Homeফের মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমান বিভ্রাট, কেবিনে পোড়া গন্ধ

ফের মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমান বিভ্রাট, কেবিনে পোড়া গন্ধ

ওয়েবডেস্ক- পর পর এয়ার ইন্ডিয়ার বিমানে (Air India) বিভ্রাট। ১২ জুন আহমেদাবাদ বিমান বিপর্যয় (Ahmedabad plane crash) ঘটে। এতগুলো মানুষের মৃত্যু প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দেয় বিমান সংস্থাকে। বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে পাড়ি দিয়েছিল। ফের সেই এয়ার ইন্ডিয়ার উড়ানে বিপত্তি। বিমানের কেবিনের থেকে পাওয়া গেল পোড়া গন্ধ। এর ফলে চেন্নাইগামী একটি বিমান (Flight to Chennai) মাঝ আকাশ থেকে ফিরে আসতে বাধ্য হয় মুম্বইতে। শুক্রবারের এই বিপত্তির কথা সামনে আসে শনিবার।

এয়ার ইন্ডিয়ার এআই ৬৩৯ (AI 639) বিমানে এই ঘটনা ঘটে। বিমান সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, মুম্বই থেকে চেন্নাইগামী ওই বিমানে পোড়া গন্ধ বের হচ্ছিল, তার জন্য উড়ানটিকে মাঝপথেই ফিরতে হয়। তবে ঠিক কী হয়েছিল, সেই বিষয়ে বিস্তারিত তথ্য উড়ান সংস্থার তরফে প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন- এবার কী রহস্য উন্মোচন হবে? ব্ল্যাক বক্স থেকে সমস্ত ডেটা ডাউনলোড করা সম্পূর্ণ হয়েছে

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বিমানটিকে নিরাপদে অবতরণ করানো হয়েছে। যাত্রীরা সকলে সুস্থ আছে। যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। উড়ান সংস্থার এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি ফিরে আসার পরে মুম্বই বিমানবন্দরে সংস্থার কর্মীরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন।

অপ্রত্যাশিত এই বিঘ্নের যাতে যাত্রীদের কোনও সমস্যা না হয়, তা জন্য ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, মুম্বই থেকে ব্যাঙ্ককগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বিপত্তি দেখা দিয়েছিল। অভিযোগ, বিমানটি নির্ধারিত সময়ের অন্তত পাঁচ ঘণ্টা পরে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। ফলে ভোগান্তির শিকার হন যাত্রীরা। পরে উড়ান সংস্থা জানায়, ব্যাঙ্ককগামী বিমানটির বাঁ দিকের ডানার নীচে কিছু খড় আটকে ছিল। সেই কারণে উড়ানটি ছাড়তে দেরি হয়।

দেখুন আরও খবর-

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast