Sunday, March 15, 2026
Homeবাংলার কতটা কাছে নিম্নচাপ? ভাসবে কোন কোন জায়গা?

বাংলার কতটা কাছে নিম্নচাপ? ভাসবে কোন কোন জায়গা?

ওয়েব ডেস্ক: প্রথমে ঘুর্ণিঝড়ের আশঙ্কা (Storm Forecast) থাকলেও এখন তা মোটামুটি কেটেছে। কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি (Depression) বৃহস্পতিবার থেকেই শক্তি হারিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বাংলাদেশের উপর অবস্থান করছে এই নিম্নচাপ। পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আরও দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিয়ে উত্তর দিকে অগ্রসর হবে। যদিও এটি আর গভীর নিম্নচাপ নেই, তবুও এর প্রভাবে রাজ্যের একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে নিম্নচাপটি বাংলাদেশের টাঙ্গাইলের ৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে এবং ঢাকার ১১০ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে অবস্থান করছে। পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে এর দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। গত ছ’ঘণ্টায় এটি ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে।

আরও পড়ুন: উত্তরে বর্ষা, ভাসবে দক্ষিণের একাধিক জেলা! দেখুন বড় আপডেট

তবে নিম্নচাপ দুর্বল হলেও বৃষ্টির আশঙ্কা (Rain Forecast) কমেনি। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ভারী বৃষ্টি (Heavy Rainfall) হতে পারে। এই চার জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বিশেষ কোনও সতর্কতা নেই। তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে অধি দফতরের তরফে।

অন্যদিকে, উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা (Monsoon) প্রবেশ করেছে এবং তার সঙ্গে এসেছে প্রবল বর্ষণের পূর্বাভাসও। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরের এই জেলাগুলিতে ১২ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এছাড়াও মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88