Wednesday, July 15, 2026
HomeBig newsজ্যোতি কাণ্ডের জের, সতর্ক রেল! রিল বানানোয় স্টেশনে ছবি তোলায় নিষেধাজ্ঞা

জ্যোতি কাণ্ডের জের, সতর্ক রেল! রিল বানানোয় স্টেশনে ছবি তোলায় নিষেধাজ্ঞা

ওয়েব ডেস্ক: রেলস্টেশন (Rail Station), গুরুত্বপূর্ণ রাস্তা, শপিং মল বা শহরের দ্রষ্টব্য স্থানে দাঁড়িয়ে ছবি তোলা কিংবা রিল্‌স বানানো এখন অনেকের কাছে সোশ্যাল মিডিয়ার ‘ট্রেন্ড’। ইউটিউবার বা ভ্লগাররা প্রায়শই এমন কাজ করে থাকেন। অনেকেই জানেন না, সেই ছবি, ভিডিও বা রিল্‌স তোলা দণ্ডনীয় অপরাধ। কিছু কিছু ক্ষেত্রে আবার নিয়ম-বহির্ভূতও! আর তা না জেনেই ইউটিউবার বা ভ্লগাররা স্টেশনের ছবি, ভিডিয়ো তুলে নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতে দেন। এই অভ্যাস এবার বড়সড় বিপদ ডেকে আনতে পারে। যাত্রীদের সুরক্ষার স্বার্থে সেই পুরনো বিধিনিষেধ ফের এক বার মনে করিয়ে দিচ্ছে পূর্ব রেল (Eastern Railway)।

সম্প্রতি পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে গ্রেফতার হয়েছেন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রা (Jyoti Malhotra)। স্যোশাল মিডিয়ায় তাঁর অনুগামীর সংখ্যাও কম নয়। দেশ এবং বিদেশভ্রমণের ছবি, ভিডিও এবং জায়গাগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরতেন তাঁর ইউটিউব চ্যানেলে। তদন্তে উঠে এসেছে, কলকাতা, হাওড়া ও শিয়ালদহ-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনের ভিডিয়ো তুলে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করতেন তিনি। চরবৃত্তির অভিযোগ জড়িয়ে যেতেই নিরাপত্তার বিষয়টি নিয়ে আরও বেশি সতর্ক হচ্ছে পুলিশ প্রশাসন। এই ঘটনার পরই রেল কর্তৃপক্ষ দেশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে নজরদারি বাড়িয়েছে। বাড়ানো হয়েছে সিসিটিভি নজরদারি ও নিরাপত্তা কর্মীদের তৎপরতা।

আরও পড়ুন: ৯ বছর পর আলিপুরদুয়ারে মোদি

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দত্ত জানিয়েছেন, “রেলের পরিকাঠামো, সিগন্যালিং বা নিরাপত্তা সংক্রান্ত কোনও কিছু ভিডিওতে উঠে এলে তা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হতে পারে। তাই সাধারণ নাগরিক, ইউটিউবার বা ভ্লগারদের স্টেশনে ভিডিও তোলা নিষিদ্ধ। সংবাদমাধ্যমের ক্ষেত্রে আলাদা অনুমতির প্রয়োজন হয়, তবে বাণিজ্যিক উদ্দেশ্যে ভিডিওগ্রাফি কোনওভাবেই অনুমোদিত নয়।”এই বিধিনিষেধগুলো কার্যকর করার জন্য নজরদারি আরও বৃদ্ধি করা হচ্ছে। রেল সূত্রে আরও জানানো হয়েছে, এত দিন এই নিয়ম কিছুটা শিথিলভাবে মানা হলেও, এখন থেকে নিয়ম ভাঙলে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হবে। হতে পারে জরিমানা, এমনকি গ্রেফতারও।

অন্য খবর দেখুন 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot