Sunday, March 22, 2026
Homeভারতের সঙ্গে ‘বাণিজ্য চুক্তি’ নিয়ে বিরাট ঘোষণা ট্রাম্পের

ভারতের সঙ্গে ‘বাণিজ্য চুক্তি’ নিয়ে বিরাট ঘোষণা ট্রাম্পের

ওয়েব ডেস্ক: বিশ্বজুড়ে উত্তেজনার মাঝেই এবার ভারতের সঙ্গে বড়সড় বাণিজ্যিক চুক্তির (USA-India Trade Deal) পথে আমেরিকা। বৃহস্পতিবারই তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। এদিন হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বলেন, “আমাদের সঙ্গে সকলেই চুক্তি করতে চায়। আমরা সম্প্রতি চীনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সই করেছি। এবার আরেকটি বৃহৎ চুক্তি করতে চলেছি। সেটা সম্ভবত ভারতের সঙ্গে। এটি হবে খুবই বড়সড় এবং তাৎপর্যপূর্ণ।”

ট্রাম্পের এই মন্তব্য থেকেই ইঙ্গিত মিলছে, নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বহুদিন ধরে চলা আলোচনার এক ইতিবাচক পরিণতি ঘটতে চলেছে। বিশেষ করে যখন দুই দেশের মধ্যে পারস্পরিক শুল্কনীতি (Tariff Policy) নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলেছে, তখন এই চুক্তি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন: পরপর ৯টি খুন! জাপানের ভয়ঙ্কর ‘সিরিয়াল কিলার’কে ফাঁসির সাজা

উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই ট্রাম্প বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে জোর দেন। তার জেরে বিশ্বজুড়ে একধরনের ‘শুল্কযুদ্ধ’-র সূচনা হয়েছিল। ট্রাম্পের শুল্ক-খাঁড়া থেকে রেহাই পায়নি ভারতও। আমেরিকার একতরফা করনীতির ফলে ভারতের উপর চাপ বাড়ে, এবং একাধিক পণ্যে শুল্ক বাড়ানো হয়। এই পরিস্থিতি সামাল দিতে দুই দেশের মধ্যে পরপর কয়েক দফা আলোচনা চলে। এরপর মার্কিন শুল্ক নীতিতে ৯০ দিনের নিষেধাজ্ঞার ঘোষণা করে মার্কিন প্রশাসন। এর মেয়াদ শেষ হতে চলেছে ৮ জুলাই।

তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বড় ইঙ্গিত দিলেন ট্রাম্প। তবে এক্ষেত্রে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, আমেরিকা যেকোনও দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে না।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/