HomeScrollক’জন বান্ধবীর সঙ্গে থাকেন ব্র্যাভো? বেফাঁস মন্তব্য করে বিতর্কে নাইটদের মেন্টর
Kolkata Knight Riders

ক’জন বান্ধবীর সঙ্গে থাকেন ব্র্যাভো? বেফাঁস মন্তব্য করে বিতর্কে নাইটদের মেন্টর

বিতর্কিত মন্তব্যের মাঝেই ব্র্যাভোকে থামাতে হয়, ঠিক কী হয়েছিল সাংবাদিক বৈঠকে? দেখুন

ওয়েব ডেস্ক: সাংবাদিক সম্মেলনে এক অনভিপ্রেত মন্তব্য করে চর্চায় নাইটদের মেন্টর ডোয়ানে ব্র্যাভো (Dwayne Bravo)। শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) এই কার্যক্রমে ব্র্যাভোর সঙ্গে ছিলেন অভিষেক নায়ার, শেন ওয়াটসন এবং অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। তবে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই হালকা আড্ডার মাঝখানে হয় বিতর্কের সূত্রপাত।

মাইক্রোফোন অন থাকা অবস্থাতেই ব্র্যাভো বলে বসেন, “এরা যখন আমাকে ফোন করেছিল, তখন আমার বাড়িতে দু’জন সঙ্গিনী ছিল।” মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বুঝে রাহানে তাঁকে সতর্ক করে বলেন, “মাইক অন রয়েছে।” যদিও ব্র্যাভো কথাটি মজার ছলেই বলেছিলেন বলে মনে করা হচ্ছে, কিন্তু তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। অনেকের মতে, একটি পেশাদার দলের মেন্টর হিসেবে তাঁর মন্তব্যে আরও সংযম থাকা উচিত ছিল।

আরও পড়ুন: নাইট শিবিরে ২৫ কোটির ভয়ঙ্কর অলরাউন্ডার! IPL শুরুর আগে শক্তি বাড়ল KKR-এর

ঘটনার পরপরই ওই লাইভ ভিডিওটি কেকেআরের সোশ্যাল মিডিয়া পেজ থেকে সরিয়ে দেওয়া হয়। তবুও ক্লিপিংস ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। এখনও পর্যন্ত এই বিতর্ক নিয়ে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

ব্যক্তিগত জীবনের দিক থেকেও ব্র্যাভোকে নিয়ে আগেও আলোচনা হয়েছে। তিনি দীর্ঘদিন সম্পর্কে ছিলেন রেজিমা রামজিতের সঙ্গে, তাঁদের সন্তানও রয়েছে। ২০২৫ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। পরবর্তীতে জোসানা খিটা গঞ্জালভেসের সঙ্গে তাঁর নাম জড়ায়। এমনকি প্রাক্তন সতীর্থ দীপক চাহার একসময় মজার ছলে দাবি করেছিলেন, ব্র্যাভোর একাধিক সম্পর্ক রয়েছে এবং প্রত্যেকের সঙ্গে তাঁর সন্তান আছে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News